প্রিপেডে টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 এপ্রিল 2019 16:16 IST
হাইলাইট
  • 50 টাকা, 100 টাকা ও 500 টাকা টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Vodafone
  • 50 টাকা রিচার্জে 39.37 টাকা টকটাইম পাওয়া যাবে
  • 100 টাকা ও 500 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে

তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Vodafone

2018 সালের শেষে টকটাইম রিচার্জ তুলে নিয়েছিল Vodafone। টকটাইম রিচার্জ সরিয়ে 23 টাকায় টকটাইম সহ 28 দিন ভ্যালিডিটির রিচার্জ নিয়ে এসেছিল Vodafone। সম্প্রতি প্রিপেডে 100 টাকা ও 500 টাকা টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Airtel। সেই পথে হেঁটে তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone।

Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে প্রিপেডে 50 টাকা, 100 টাকা ও 500 টাকা টকটাইম রিচার্জ ফিরিয়ে এনেছে Vodafone। ইতিমধ্যেই 10 টাকা, 1,000 টাকা ও 5,000 টাকা টকটাইম রিচার্জ ছিল Vodafone –এ। এবার মোট ছয়টি টকটাইম রিচার্জের মধ্যে থেকে নিজের রিচার্জ পছন্দ করতে পারবেন Vodafone গ্রাহকরা।

Advertisement

50 টাকা রিচার্জে 39.37 টাকা টকটাইম পাওয়া যাবে। এই টকটাইমের ভ্যালিডিটি 28 দিন। 29 তম দিনে আবার রিচার্জ করলে আপনার অ্যাকাউন্টে বাকি থাকা টকটাইম ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে।

100 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে। এই রিচার্জের ভ্যালিডিটি 28 দিন। তবে 500 টাকা রিচার্জের টকটাইমে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

তবে ধরুন আপনি যদি 70 দিন ভ্যালিডিটির কোন প্ল্যান রিচার্জ করেন আর একই দিনে 50 টাকা টকটাইম রিচার্জ করেন সেই ক্ষেত্রে 28 দিনের পরিবর্তে 50 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন হবে।

Advertisement

তবে 10 টাকা, 1000 টাকা আর 5000 টাকা রিচার্জের টকটাইমে লাইফটাইম ভ্যালিডিটি পাওয়া যাবে। 10 টাকা রিচার্জে 7.47 টাকা টকটাইম দেয় Vodafone। তবে 1000 টাকা ও 5000 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  2. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  3. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  4. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  5. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  6. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  7. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  8. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  10. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.