দু'টি Sony Xperia স্মার্টফোন IMEI ডেটাবেসে দেখা গিয়েছে। দাবি করা হয়েছে, XQ-GH প্রিফিক্স মিড রেঞ্জ Sony Xperia 10 VIII মডেলের হওয়ার সম্ভাবনা। অন্য দিকে, XQ-GE প্রিফিক্স Xperia 1 VIII স্মার্টফোনের হতে পারে। রিপোর্ট বলছে Sony Xperia 1 VIII পাওয়ারফুল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করবে।
Lava Shark Pro 5G এর উপর কাজ শুরু হয়েছে। এটি প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। দাম আয়ত্তের মধ্যেই থাকবে। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটি IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে।
চুরি যাওয়া স্মার্টফোন খুঁজে দিতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় টেলিকম দপ্তর। সম্প্রতি যোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ মুম্বাইতে একটি পোর্টাল উদ্বোধন করেছেন।