iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
Apple দাবি করছে, iOS 27 আপডেট iPhone ও iPad ডিভাইসে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খুলবে। Photos অ্যাপে ছবি আগের তুলনায় 70 শতাংশ স্পিডে লোড হবে। সফটওয়্যারে লিকুইড গ্লাস ডিজাইনকে আরও পাঠযোগ্য করে তোলা হয়েছে। কোম্পানি সেটিংস অ্যাপে নতুন কাস্টমাইজেশন স্লাইডার যুক্ত করেছে, যার মাধ্যমে লিকুইড গ্লাসের স্বচ্চতার মাত্রা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। ইতিমধ্যেই ডেভেলপার বিটা 1 আপডেট রোলআউট হয়েছে।