Iphone 18 Pro Series

Iphone 18 Pro Series - ख़बरें

  • ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
    অ্যাপল তাদের "সারপ্রাইজ এন্ড শাইন" অনুষ্ঠান আগামী সেপ্টেম্বর 9 আয়োজন করছে। কিনোট প্রেজেন্টেশন শুরু হবে ভারতীয় সময় রাত 10:30টায়। ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হতে পারে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোন। যাকে iPhone Ultra নামে ডাকা হচ্ছে। এছাড়াও, Watch Series 12 ও AirPods 5-এর আগমন ঘটতে পারে।
  • Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
    iPhone 18 Pro Max ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড পেতে পারে। নতুন রিপোর্ট অনুসারে, ফোনটি যে সমস্ত মার্কেটে ফিজিক্যাল সিম ট্রে ছাড়া (ই-সিম অনলি) বিক্রি হবে, সেখানে 5,425mAh ব্যাটারি থাকতে পারে। আর যেখানে যে সমস্ত দেশে ফিজিকাল সিম স্লট থাকবে, সেখানে 5,235mAh ব্যাটারি ব্যবহার হওয়ার সম্ভাবনা। ফোনের ভিতরে সিম ভরার ট্রে রাখার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে। তাই ব্যাটারির ক্ষমতায় এমন পার্থক্য থাকতে চলেছে।
  • আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
    Oppo F33 সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় f/2.0 অ্যাপারচার ও 18 মিমির একটি আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এতে স্মার্ট অটো সুইচ ফিচার আছে, যা পরিস্থিতি অনুসারে নিজে থেকেই 0.6x মোডে চলে যায়। সিস্টেমটি iPhone 17-এর সেন্টার স্টেজ প্রযুক্তির মতো কাজ করবে, যেখানে ফ্রেম নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে বেশি মানুষকে ফ্রেমের মধ্যে নিয়ে আসে। ফ্রন্ট ক্যামেরায় থাকা বিশেষ অ্যালগরিদম ছয়টি মুখ শনাক্ত করতে পারে।
  • iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2-এর সামনে 24 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনেও 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। তবে এটি বাইরে থেকে দেখা যাবে না, কারণ ফোনের স্ক্রিনের নিচে বসানো থাকবে।
  • iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
    iPhone 18 Pro ও 18 Pro Max ট্রান্সপারেন্ট প্যানেল ব্যবহার করতে পারে। iPhone 18 Pro Max স্টিল দিয়ে আবৃত ব্যাটারির সঙ্গে আসতে পারে। আবার অ্যাপল এক রকমের প্রযুক্তির উপর কাজ করছে যার মাধ্যমে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর স্ক্রিনের নিচে সরানো যাবে।

Iphone 18 Pro Series - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »