বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
বর্ষাকালে অনেকেই গরমকালের মতো টানা এয়ার কন্ডিশনার বা এসি চালিয়ে রাখেন। ফলে সর্দিকাশির সমস্যা বাড়ার পাশাপাশি বিদ্যুতের বিলে পকেটে ছ্যাঁকা লাগতে পারে। পরিবেশ বেশি স্যাঁতসেঁতে থাকার ফলে দেখা যায়, অনেক ক্ষেত্রে এসি 20 ডিগ্রির নিচে রাখার পরেও ঘর ঠান্ডা হতে চায়ছে না। অথচ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের কয়েকটি সহজ পরিবর্তন করলেই ঘর আরও আরামদায়কভাবে ঠান্ডা হবে, অতিরিক্ত আর্দ্রতা কমবে, ও বিদ্যুৎ সাশ্রয় হবে।