নাথিং ফোন 4এ প্রো বড় মাপের আপগ্রেড পাবে। এতে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এটি 140x পর্যন্ত জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করতে পারে। Nothing Phone 4a ব্র্যান্ডের পরিচিত ট্রান্সপারেন্ট ডিজাইন বজায় রাখবে।
Nothing Phone 4a ও Phone 4a Pro মার্চের প্রথম সপ্তাহে রিলিজ হতে পারে। নির্দিষ্ট করে বললে মার্চ 5। জানা গিয়েছে, দুই ফোনে UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ডিজাইনের দিক থেকে ফোনগুলিতে নতুনত্ব আসবে। ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বৃদ্ধি পেতে পারে। কিনতে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা।