Oneplus 16 India Launch

Oneplus 16 India Launch - ख़बरें

  • OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
    ওয়ানপ্লাস ভারতে শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এটি চলতি মাসে চীনে মুক্তি পাওয়া OnePlus 16 হতে পারে। পূর্বসূরি OnePlus 15 দেশের বাজারে এসেছিল গত বছর নভেম্বরে। ভারত ও আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলা OnePlus 16-এর তিনটি ভ্যারিয়েন্ট CPH2901, CPH2903, ও CPH2905 মডেল নম্বরের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। ফোনটির দাম চীনে লঞ্চ হওয়া OnePlus 16-এর তুলনায় বেশি হতে পারে। ভারতে আসতে চলা OnePlus 16 মডেলের স্পেসিফিকেশন চীনে উপলব্ধ সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে।
  • 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
    OnePlus 13s-এর নতুন 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 68,999 টাকা। তবে কোম্পানি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। এইচডিএফসি, ইন্ডাসইন্ড, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই, এবং কোটাকের ক্রেডিট কার্ডে ওই ছাড় মিলবে। ফোনের স্পেসিফিকেশন বা ফিচারে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই Snapdragon 8 Elite প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 6.3 ইঞ্চি অ্যামোলেড প্রোএক্সডিআর ডিসপ্লে মিলবে।
  • OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
    বর্তমানে ওয়ানপ্লাসের যত স্মার্টফোন ভারতে বিক্রি হয়, সেগুলোর মধ্যে Nord 6 সবথেকে শক্তিশালী ব্যাটারি (9,000mAh) পেয়েছে। এই ফোনে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং, 5G-A সাপোর্ট, Android 16 বেসড OxygenOS 16, NFC, AI মাইন্ড স্পেস, ডেডিকেটেড প্লাস কী, ও একাধিক AI ভিত্তিক এডিটিং টুলস এবং ক্রিয়েটিভিটি ফিচার্স আছে।
  • OnePlus 15R ভারতে 7400mAh ব্যাটারি, 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে লঞ্চ হল, দুর্ধর্ষ প্রসেসরে কাঁপাবে বাজার
    OnePlus 15R পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,400mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • OnePlus 15 ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 165Hz ডিসপ্লে, 7,300mAh ব্যাটারি
    OnePlus 15 নভেম্বর 13 সন্ধ্যা সাতটায় ভারতে লঞ্চ হবে। আটটা থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে সেল শুরু হবে। ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্ট OxygenOS 16 কাস্টম সফটওয়্যারে রান করবে, যেখানে চীনে ColorOS 16 দ্বারা পরিচালিত। এছাড়া, আর কোনও পার্থক্য থাকবে না বলে মনে করা হচ্ছে।

Oneplus 16 India Launch - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »