OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনে Android 10 ওপেন বিটা আপডেট পৌঁছাতে শুরু করেছে। Android 10 বিটা আপডেটের সাথেই এই দুই ফোনে পৌঁছেছে সেপ্টেম্বর মাসের সিকিউরিটি প্যাচ।
OxygenOS 9.5.8 এর হাত ধরে OnePlus 7 Pro ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। এছাড়াও স্ক্রিন অফ থাকার সময় ইনকামিং ভিডিও কল এ পপ-আপ সেলফি ক্যামেরা উঠে যাওয়ার সমস্যার সমাধান হয়েছে।
OxygenOS 9.5.5 এর হাত ধরে OnePlus 7 ফোনে আপডেট পৌঁছেছে। এই আপডেটে এই ফোনে 2019 সালের মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। XDA Developers ওয়েবসাইটে জানানো হয়েছে OnePlus 7 ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 125MB।
OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। এই ফোনের রয়েছে 6.67 ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Adreno 640 GPU।