Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ পয়লা এপ্রিল চীনে লঞ্চ হয়েছে। সংস্থা এখনও গ্লোবাল রিলিজের ব্যাপারে কিছু জানায়নি৷ তবে এখন সূত্র জানাচ্ছে, ওপ্পোর পারফরম্যান্স-কেন্দ্রিক ফোনগুলি চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে আসতে পারে। উভয় ফোন একইরকম স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে এ দেশে লঞ্চ হবে, যেমনটা ইতিমধ্যেই অরিজিনাল চীনা ভার্সনে দেখা গিয়েছে।