Realme P সিরিজের নতুন ফোনে Oppo Reno 15-এর মতো দেখতে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা কাটআউট আছে। প্রাইমারি ক্যামেরা হতে পারে 50 মেগাপিক্সেলের। বাকি দুই ক্যামেরায় 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে।
ভারতে একটি 10,000mAh ব্যাটারির ফোনের সম্ভাব্য আগমন ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে যে Realme তাদের P সিরিজের অধীনে স্মার্টফোনটিকে (RMX5107) আনতে পারে। ডিভাইসটি ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এটি জানুয়ারি মাসে দেশের বাজারে লঞ্চ হতে পারে।