Siri Ai Features

Siri Ai Features - ख़बरें

  • Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
    অ্যাপল হোমভিউ মডেলের সাত ইঞ্চি ডিসপ্লের পুরোটাই টাচস্ক্রিন। লিকুইড রেটিনা ডিসপ্লেটি স্টেইনলেস স্টিলের হিঞ্জের সাহায্যে গম্বুজের মতো দেখতে স্পিকার বেসের সঙ্গে যুক্ত। এটি দুটি ভার্সনে পাওয়া যাবে। একটি টেবিল বা কাউন্টারে রাখা যাবে এবং অন্যটি দেয়ালে লাগানোর উপযোগী। ডিভাইসটি সর্বাধিক ছয় জনের ফেসিয়াল রিকগনিশন সমর্থন করে। ফলে পরিবারের প্রত্যেক সদস্য নিজের অ্যাপ ও উইজেট-সহ আলাদা হোম স্ক্রিন ব্যবহার করতে পারবে। ডিসপ্লেটি গান শোনা, ফেসটাইমে ভিডিও কলিং, ও বাড়ির উপর নজর রাখতে সাহায্য করবে। HomeView সেন্ট্রাল ড্যাশবোর্ড হিসেবে ঘরের সমস্ত স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে। ডিসপ্লেচটি টাচস্ক্রিন এবং সিরি এআই-এর সাহায্যে সিকিউরিটি ক্যামেরা, আলো, থার্মোস্ট্যাট, এবং দরজার তালা নিয়ন্ত্রণ করতে পারবে। এটি নতুন Apple Home কালেকশন ও অন্যান্য সাপোর্টেড অ্যাক্সেসরিজের সঙ্গে ব্যবহার করা যাবে।
  • Siri AI: পনেরো বছর পর সিরির পুনর্জন্ম, কৃত্রিম মেধাকে সামনে রেখে পথচলা শুরু অ্যাপলের
    Apple দুই বছর আগে WWDC 2024-এ যে সব কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স আনার প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবশেষে Siri AI-তে যুক্ত হয়েছে। নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, ও তথ্য দেখছেন, তার ভিত্তিতে সরাসরি প্রশ্ন করা যাবে। এটি চ্যাটজিপিটি এবং জেমিনাই-এর মতো মতো ইন্টারনেট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে উত্তর দিতে সক্ষম। কোনও বস্তু, খাদ্য, নথি বা কোনও নির্দিষ্ট স্থানে ক্যামেরা তাক করে সিরিকে প্রশ্ন করা যাবে। ক্যামেরায় যা দেখা যাচ্ছে, তা বিশ্লেষণ করে সিরি উত্তর দেবে।
  • অ্যাপেল রোলআউট করেছে নতুন আপডেট,iOS 18.2 পাবলিক বিটা 1
    অ্যাপেল তাদের আইফোনের জন্য নতুন একটি সিস্টেম আপডেট রোল আউট করেছে, iOS 18.2 পাবলিক বিটা 1। এই নতুন সিস্টেম আপডেটটির মধ্যে অনেকাংশে AI বৈশিষ্ট্যগুলিকে যুক্ত করা হয়েছে। এটিতে AI-এর মাধ্যমে বিভিন্ন ছবি তৈরি করার সুবিধাও আছে

Siri Ai Features - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »