Smart Glasses

Smart Glasses - ख़बरें

  • অক্টোবরে ভারতের বাজারে রেকর্ড, এল ট্রিপল 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারির ফোন
    অক্টোবরে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে। Oppo, Vivo, Realme, Samsung, Tecno, এবং Infinix এ দেশে নতুন ফোন নিয়ে এসেছে। দামি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ ও এন্ট্রি-লেভেল বাজেট ফোন এসেছে। Oppo Find X10 সিরিজ যে অক্টোবরের সবচেয়ে হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চ, সে ব্যাপারে কারোর দ্বিমত থাকার কথা নয়। এই লাইনআপে দুটি হ্যান্ডসেট এসেছে, যার মধ্যে Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এই মাসে লঞ্চ হওয়া Vivo S2 FE ভারতে ভিভোর সর্বপ্রথম 10,000mAh ব্যাটারির ফোন। Samsung Galaxy F70 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। এতে Exynos 1330 প্রসেসর, sAMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus, OIS সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আছে। Infinix GT 50 Pro হল দেশের প্রথম লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন। কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে।
  • IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
    ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের 2026 সংস্করণের প্রথম দিনেই এআই-সক্ষম স্মার্ট গ্লাস ও ইয়ারবাডস প্রদর্শন করেছে জিও। চশমার অডিও ভার্সনে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করেছে। এটি চোখে পরার পর শুধু "Hello Jio" বললেই Jio AI চালু হয়ে যাবে। তারপর এআই-এর সঙ্গে কথা বলা, বিভিন্ন প্রশ্ন করা, এবং প্রয়োজনীয় তথ্য জানা যাবে। ক্যামেরা ভার্সনে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। এটিও চোখে পরে "Hello Jio" বলে Jio AI সক্রিয় করে বিভিন্ন প্রশ্ন করা এবং তথ্য জানা সম্ভব হবে। চশমাটির মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। Jio ইয়ারবাডসে লাইভ নেভিগেশন ফিচার পাওয়া যাবে। কারও সঙ্গে কথা বলার সময় ফোন না খুলেই কোনও জায়গার অবস্থান সম্পর্কে তথ্য জানা যাবে।
  • অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
    Pebble দেশের বাজারে 10,000 টাকার মধ্যে SeeQ AI Smart Glasses নিয়ে এসেছে। সংস্থার দাবি, এই স্মার্ট চশমা AI ক্যামেরা এবং স্মার্ট কানেক্টিভিটির সমন্বয়ে ব্যবহারকারীদের হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা দেবে। অর্থাৎ, ফোন হাতে না গিয়ে চশমার মাধ্যমে অনেক কাজ করা সম্ভব হবে। এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা, FHD ভিডিও রেকর্ডিং, 4K ফটো ক্যাপচার, ব্লুটুথ কলিং, রিয়েল-টাইম AI অনুবাদ, OpenWaveX ওপেন-ইয়ার অডিও প্রযুক্তি, ও AI অ্যাসিস্ট্যাস্টের মতো অত্যাধুনিক ফিচার্স রয়েছে।
  • Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
    স্যাম হেনরি গোল্ড iOS 27 ডেভেলপার বেটা আপডেটে লুকিয়ে থাকা একটি সিস্টেম প্রম্পট প্রকাশ্যে এনেছেন। সেখানে Apple-এর নতুন স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের উল্লেখ করা আছে, যার কোডনাম "B790"। ফাঁস হওয়া কোড অনুসারে, এটি একজোড়া ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। ক্যামেরাগুলি ব্যবহারকারীর মাথার বাম এবং ডান পাশে স্থাপন করা হবে। এতে স্পেশিয়াল ইমেজিং এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্য থাকবে। এটি ক্যামেরার মাধ্যমে সামনে থাকা বস্তুকে চিনে তার সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সবরাহ করবে।
  • Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
    Snap Specs AR স্মার্ট গ্লাস অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিসম্পন্ন। এটি বাস্তবের সঙ্গে ডিজিটাল তথ্যের মিশেলে অভিনব পরিবেশ তৈরি করতে সক্ষম। Spcs চশমায় সি-থ্রু বা স্বচ্ছ লেন্স ব্যবহার করা হয়েছে। এটি বাস্তব জগতের উপর ডিজিটাল কনটেন্ট প্রদর্শন করবে৷ অর্থাৎ, চশমা পরলে একইসঙ্গে বাস্তব পরিবেশ এবং ভার্চুয়াল তথ্য দেখা যাবে। গ্রাহকরা আলাদা কোনও মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের স্ক্রিনের দিকে না তাকিয়ে সরাসরি চশমার কাঁচে ভেসে ওঠা ডিজিটাল তথ্য, ভার্চুয়াল বস্তু, ও অ্যাপের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে।
  • Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
    Oakley Meta Glasses পরে থাকা অবস্থায় যে দিকে তাকাবেন, ছবি বা ভিডিও ক্যামেরাবন্দি হয়ে যাবে। 12 মেগাপিক্সেলের ক্যামেরায় 3K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার অডিও রেকর্ডিং করার জন্য পাঁচটি মাইক্রোফোন আছে। চশমা পরিহিত অবস্থায় QR কোডের দিকে তাকিয়ে "Hey Meta Scan and Pay" বললেই পেমেন্ট সম্পন্ন হবে।

Smart Glasses - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »