Pebble SeeQ AI Smart Glasses-এ 8MP ক্যামেরা, ব্লুটুথ কলিং, IP64 রেটিং, লাইভ ট্রান্সলেশন, ও AI অ্যাসিস্ট্যাস্টের মতো ফিচার্স রয়েছে।
Photo Credit: Pebble
Pebble SeeQ AI Smart Glasses pack an 8MP camera
Pebble ভারতে নতুন SeeQ AI Smart Glasses লঞ্চ করেছে। এখন থেকে অনেকেই স্মার্ট চশমাকে ভবিষ্যতে স্মার্টফোনের বিকল্প হিসেবে দেখতে শুরু করেছেন। কিন্তু নামি ব্র্যান্ডের স্মার্ট গ্লাস কিনতে 30,000 টাকা বা তার বেশিও খরচ হয়ে যায়। শুনলে অবাক হবেন যে, Pebble দেশের বাজারে 10,000 টাকার মধ্যে স্মার্ট চশমা নিয়ে এসেছে। সংস্থা দাবি করছে, এটি AI ক্যামেরা এবং স্মার্ট কানেক্টিভিটির সমন্বয়ে ব্যবহারকারীদের হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা দেবে। অর্থাৎ, ফোন হাতে না গিয়ে চশমার মাধ্যমে অনেক কাজ করা সম্ভব হবে। SeeQ AI Smart Glasses-এ 8 মেগাপিক্সেল ক্যামেরা, AI অ্যাসিস্ট্যান্ট, FHD ভিডিও রেকর্ডিং, ব্লুটুথ কলিং, লাইভ ট্রান্সলেশন, ও 4K ফটো ক্যাপচারের মতো অত্যাধুনিক ফিচার্স রয়েছে।
Pebble SeeQ AI Smart Glass ভারতে 9,999 টাকায় পাওয়া যাবে। এটি স্পেশাল লঞ্চ প্রাইস৷ বর্তমানে ব্র্যান্ডের ওয়েবসাইটে অগ্রিম বুকিং চলছে। চশমাটি স্টিলথ ব্ল্যাক এবং টাইটান ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ওয়্যারেবল ডিভাইসটি ফ্লিপকার্ট, সংস্থার অনলাইন স্টোর, ও অফলাইন ইলেকট্রনিক্সের দোকানেও উপলব্ধ হবে।
Pebble SeeQ AI Smart Glasses-এ ইন-বিল্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট আছে, যা "Hey Seeq" ভয়েস কমান্ডের মাধ্যমে চালু করা যায়। সংস্থার দাবি, এটি সাধারণ প্রশ্ন এবং পরিস্থিতি-ভিত্তিক (কনটেক্স-বেসড) প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এতে স্মার্ট ইমেজ রিগকনিশন ফিচার রয়েছে, যার সাহায্যে বিভিন্ন বস্তু, ল্যান্ডমার্ক, সাইনবোর্ড, এবং বিভিন্ন ভাষায় লেখা শনাক্ত করা যাবে।
এই স্মার্ট গ্লাসের ক্যামেরা ভয়েস কমান্ড বা ফ্রেমে থাকা ফিজিক্যাল বাটনের সাহায্যে কন্ট্রোল করা যাবে। এতে প্রাইভেসি ইন্ডিকেটর যুক্ত আছে। ক্যামেরায় রেকর্ডিং শুরু হলে আলো জ্বলে উঠবে। ফলে আশেপাশের মানুষ বুঝতে পারবে যে তাদেরকে রেকর্ড করা হচ্ছে।
ভাষাগত বাধা দূর করতে Pebble SeeQ AI Smart Glasses রিয়েল টাইম এআই ট্রান্সলেশন ফিচার পেয়েছে। এটি 68টি বিদেশি ভাষা এবং 11টি ভারতীয় ভাষায় কথা বুঝতে পারবে। ফিচারটি SeeQ মোবাইল অ্যাপের সঙ্গে কাজ করে কথোপকথনের অনুবাদ চশমাতেই লাইভে শোনাবে। ফলে ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
অডিওর জন্য স্মার্ট গ্লাসে OpenWaveX ওপেন-ইয়ার অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ডুয়েল ডিরেকশনাল ড্রাইভার আছে, যার সাহায্যে গান শুনতে, ফোনে কল রিসিভ করতে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার, এবং আশেপাশের শব্দ স্পষ্টভাবে শোনা যাবে। চশমাটি ফুল চার্জে 6 ঘন্টা ব্যবহার করা যাবে। এটি 15 দিন স্ট্যান্ডবাই থাকবে।
ফ্রেমে টাচ জেসচার কন্ট্রোল দেওয়া হয়েছে। টাচ বা সোয়াইপের মাধ্যমে বিভিন্ন ফাংশন ব্যবহার করা যাবে। আপনার চোখে পাওয়ার থাকলে সেই অনুযায়ী লেন্স বদলে নিতে পারবেন। এতে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications