Vivo Y600 Pro-এর সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল 10,200mAh ব্যাটারি। এই ফোনে Dimensity 7300e প্রসেসর আছে। ফোনের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 রেটিং, VC লিকুইড কুলিং সিস্টেম, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 1.5K রেজোলিউশন AMOLED ডিসপ্লে, ইত্যাদি। এক ক্লিকে ভিভোর নতুন ফোনের সমস্ত খুঁটিনাটি ও দাম জেনে নিন।
ভিভো দাবি করছে, Y600 Pro-এর 10,200mAh ব্যাটারি হালকা ব্যবহারে 24 ঘন্টার বেশি চলবে। ভারী ব্যবহারে 12 ঘন্টার বেশি ব্যাকআপ দেবে। এতে সেকেন্ড জেনারেশন সেমি সলিড স্টেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কারণে 80 মিনিটে সম্পুর্ণ চার্জ হয়ে যাবে। ফোনে Dimensity 7300e প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আসলে Dimensity 7100-এর ওভারক্লকড ভার্সন।