Vivo Y600 Turbo দানবীয় ব্যাটারির সঙ্গে বাজারে এল, চার্জের চিন্তা এবার শেষ

Vivo Y600 Turbo ফোনে Android 16 ভিত্তিক OrigionOS 6 প্রি-ইনস্টলড করা আছে।

Vivo Y600 Turbo দানবীয় ব্যাটারির সঙ্গে বাজারে এল, চার্জের চিন্তা এবার শেষ

Photo Credit: Vivo

Vivo Y600 Turbo is equipped with a massive 9,000mAh battery

হাইলাইট
  • Vivo Y600 Turbo শক্তিশালী 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • স্মার্টফোনের সামনে 1.5K অ্যামোলেড স্ক্রিন রয়েছে
  • এটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে
বিজ্ঞাপন

Vivo Y600 Turbo বিশাল ব্যাটারি ও শক্তিশালী চিপসেটের সঙ্গে লঞ্চ হল। ভিভোর এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিজাইন প্রথম দর্শনের নজর কাড়তে বাধ্য। এটি 9,000mAh ব্লু ওশান ব্যাটারি ও Snapdragon 7s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। Vivo Y600 Turbo-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে, 1.5K আই-ফ্রেন্ডলি স্ক্রিন, 24 জিবি পর্যন্ত র‍্যাম (12 জিবি ভার্চুয়াল), 7,000 বর্গমিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, 120FPS গেমিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, IP68 ও IP69 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, Ultra HD প্রাইমারি ক্যামেরা, ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS, ইত্যাদি।

Vivo Y600 Turbo স্পেসিফিকেশন

ভিভো ওয়াই600 টার্বো স্মার্টফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), 5,000 নিট পিক ব্রাইটনেস, 4,320 হার্টজ PWM ডিমিং, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং আই প্রোটেকশন মোড অফার করে। ফোনের স্ক্রিনে SGS-এর লো ব্লু লাইট এবং লো ফ্লিকার সার্টিফিকেশন আছে।বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 

এই ডিভাইসে Android 16 ভিত্তিক OrigionOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে। Vivo Y600 Turbo ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার, 10x ডিজিটাল জুম, এবং অটোফোকাস ফিচারের সাথে একটি 50 মেগাপিক্সেল CMOS ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

পিছনের ক্যামেরা 4K রেজোলিউশনে হাই-কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে সক্ষম। ইনফ্রারেড সেন্সর থাকার ফলে ফোনকে ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। ভিভোর নতুন স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 9,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Vivo Y600 Turbo দাম

Vivo Y600 Turbo চীনে লঞ্চ হয়েছে। চাইনিজ মার্কেটে ডিভাইসটির দাম 2,299 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 32,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 2,599 ইউয়ান (প্রায় 36,000 টাকা)।

Vivo Y600 Turbo-এর টপ 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য 2,899 ইউয়ান (প্রায় 40,000 টাকা) রাখা হয়েছে। এটি Dune Gold, Electric Blue, ও Millenium পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। ইতিমধ্যেই অগ্রিম অর্ডার শুরু হয়ে গিয়েছে। ডিভাইসটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »