AirPods Pro 3: ইয়ারবাডস মাপবে হার্ট রেট, অনুবাদ করে শোনাবে অন্যের ভাষা, বিরাট চমক Apple-এর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 সেপ্টেম্বর 2025 23:00 IST
হাইলাইট
  • AirPods Pro 3-এর-এর বডি IP67 সার্টিফায়েড
  • এতে সর্বাধুনিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকার দাবি করা হয়েছে
  • AirPods Pro 3 হেডসেটে হার্ট রেট সেন্সর দিয়েছে অ্যাপল

AirPods Pro 3 লাইভ ট্রান্সলেশন সাপোর্ট করে

Photo Credit: Apple

গতকাল Apple-এর 'Awe Dropping' অনুষ্ঠানে AirPods Pro 3 লঞ্চ হয়েছে। এটি মার্কিন টেক জায়ান্টটির তৃতীয় প্রজন্মের এয়ারপডস যা অবিশ্বাস্য সব ফিচার্সের সঙ্গে আত্মপ্রকাশ করেছে। গান শোনার পাশাপাশি এই নতুন টিডব্লিউএস (TWS) ইয়ারবাড ব্যবহারকারীর ফিটনেস এবং স্বাস্থ্যের খেয়ালও রাখতে পারবে। AirPods Pro 3 স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন ফিচার নিয়ে এসেছে। এতে হার্ট রেট সেন্সর দিয়েছে অ্যাপল, যা ব্যবহারকারীর হৃদস্পন্দন নিয়মিত নজরে রাখবে। এটি ক্যালোরি বার্ন বা শরীরের খরচ হওয়া ক্যালোরির পরিমাণও মাপতে সক্ষম। সংস্থা জানিয়েছে, নতুন ইয়ারফোনটি আগের মডেলের তুলনায় দ্বিগুণ নয়েজ ক্যান্সেলেশন অফার করবে।

AirPods Pro 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

অ্যাপল দাবি করেছে, নতুন এয়ারপডস প্রো 3 অডিও কোয়ালিটি ও নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে এক নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। এই ইয়ারবাডসে বিশ্বের সর্বাধুনিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি থাকার দাবি করছে কোম্পানি। বাইরের শব্দ আরও কার্যকরভাবে বন্ধ করার লক্ষ্যে, নতুন ফোম-ইনফিউজড ইয়ার টিপ দেওয়া হয়েছে। অ্যাপল বলছে যে, এই নতুন ডিজাইন আগের প্রজন্মের তুলনায় দ্বিগুণ নয়েজ ক্যান্সেলেশনের ক্ষমতা প্রদান করবে।

Advertisement

AirPods Pro 3-এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল, একটি কাস্টম PPG হার্ট রেট সেন্সর, যা অ্যাপলের তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে ছোট সেন্সর। অর্থাৎ, স্মার্টওয়াচের ফিচার এবার ইয়ারবাডসে পাওয়া যাবে। এই বৈশিষ্ট্য ডিভাইসটির মোশন সেন্সর, জাইরোস্কোপ, ও জিপিএস সেন্সরের সঙ্গে কাজ করে। এর ফলে ব্যবহারকারীরা হৃদস্পন্দন, ক্যালোরি, ও পঞ্চাশের বেশি ওয়ার্কআউট ট্র্যাক করতে পারবে।

AirPods Pro 3 মডেলের আরেকটি দুর্দান্ত ফিচার হল, লাইভ ট্রান্সলেশন। এই বৈশিষ্ট্য আসার ফলে ভাষা আর যোগাযোগের মাধ্যমে বাধা হয়ে দাঁড়াবে না। এটি অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে লাইভ অনুবাদ করবে। ফিচারটি যখন কেউ কথা বলে তখন মূল ভাষার শব্দের ভলিউম কমিয়ে দেয়, এবং ব্যবহারকারীর পছন্দের ভাষায় সেই কথার অনুবাদ শোনায়। ব্যবহারকারীরা আইফোনকে ডিসপ্লে হিসাবে ব্যবহার করতে পারেন, যা অন্য ব্যক্তির ভাষায় লাইভ ট্রান্সক্রিপশন দেখাবে।

থার্ড জেনারেশন এয়ারপডসে IP67 জলরোধী রেটিং আছে। এটি ফুল চার্জে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে। ANC অন থাকলে, ইয়ারফোনটি কেস সহ 24 ঘন্টা পর্যন্ত মোট ব্যাটারি লাইফ সরবরাহ করবে। এটির কেস USB Type-C এবং Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Advertisement

ভারতে AirPods Pro 3 এর দাম

AirPods Pro 3 এর ভারতে দাম 25,900 টাকা। মনে রাখবেন, ইয়ারফোনটির সমস্ত বৈশিষ্ট্য অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীদের লেটেস্ট ভার্সনের সফটওয়্যার চালিত অ্যাপল ডিভাইসের সাথে যুক্ত করতে হবে। এটি শুধুমাত্র সাদা রঙে পাওয়া যাচ্ছে ও বর্তমানে প্রি অর্ডারের জন্য উপলব্ধ।

 
REVIEW
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Comfortable fit
  • Fantastic sound output
  • Excellent ANC
  • Solid battery life
  • Overall excellent upgrade
  • Bad
  • Swipe gestures are annoying
  • No equaliser setting
  • Still no support for high-quality codecs such as aptX and LDAC
  • Available in a single White colour
 
KEY SPECS
Colour White
Headphone Type In-Ear
Microphone Yes
Connectivity True Wireless Stereo (TWS)
Type Earphones
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.