24 জুলাই ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টওয়াচ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2018 10:39 IST
হাইলাইট
  • আগামী 24 জুলাইন ভারতে Amazfit Bip আর Stratos মডেল দুটি লঞ্চ করা হবে
  • স্মার্টওয়াচ। সম্প্রতি সোশাল মিডিয়াল এই কথা জানিয়েছে কোম্পানি
  • দুটি ডিভাইসই Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে

ভারতে লঞ্চ হবে Xiaomi-র অধীনে থাকা Huami ব্র্যান্ডের Amazfit সিরিজের স্মার্টওয়াচ। সম্প্রতি সোশাল মিডিয়াল এই কথা জানিয়েছে কোম্পানি। আগামী 24 জুলাইন ভারতে Amazfit Bip আর Stratos মডেল দুটি লঞ্চ করা হবে। এই দুটি ডিভাইসই Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। ফেব্রুয়ারী মাসে লঞ্চ হয়েছিল Amazfit Bip স্মার্টওয়াচটি। লঞ্চের সময় এই ডিভাইসের দাম ছিল 99 মার্কিন ডলার (প্রায় 6,800 টাকা)। অন্যদিকে Amazfit Stratos লঞ্চের সময় দাম ছিল 199 মার্কিন ডলার (প্রায় 13,600 টাকা)।

কোম্পানির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ছবিতে জানানো হয়েছে আগামী 24 জুলাই ভারতে এই দুটি স্মার্টওয়াচ লঞ্চ হবে। যদিও এই ছবিতে জানানো হয়নি ঠিক কোন দুটি স্মার্টওয়াচ এই দিন ভারতে লঞ্চ হবে। তবে ছবিতে দেখে বোঝা যাচ্ছে এই দুটি স্মার্টওয়াচ হল Amazfit Bip আর Stratos।

Photo Credit: Twitter/ Amazfit India

Amazfit Bip স্পেসিফিকেশান

Amazfit Bip এ রয়েছে একটি 1.28 ইঞ্চি ট্রান্সফ্লেকটিভ অলওয়েজ-অন ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশান176x176 পিক্সেলস। এই ঘড়িতে Gorilla Glass 3 আর 2.5D কার্ভড গ্লাস ব্যবহার হয়েছে। IP68 সার্টিফায়েড এই স্মার্টওয়াচে PPG হার্ট রেট সেন্সার, ট্রাইঅ্যাক্সিয়াল অ্যাক্সেরেশান সেন্সার, জিওমেট্রিক সেন্সার, বায়োমেট্রিক প্রেশান সেন্সার, GPS সহ একাধিক সেন্সার থাকবে। এর সাথেই Amazfit Bip এর ভিতরে একটি 190 mAh ব্যাটারি থাকবে। কোম্পানি জানিয়েছে সাধারন ব্যবহারে এক চার্জে 30 দিন এই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে।

Advertisement

Amazfit Stratos

Amazfit Stratos এ একটি 1.34 ইঞ্চি (320x320 পিক্সেলস) বৃত্তাকার LCD ডিসপ্লে ব্যবহার হয়েছে। Amazfit Stratos এর ভিতরে একটি 1.2 GHz ডুয়াল-কোর চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ থাকবে। এই স্মার্টওয়াচে থাকবে এয়ার প্রেশান সেন্সার, অয়াম্বিয়েন্ট লাইট সেন্সার, জিওমেট্রিক সেন্সার, জাইরোস্কোপ, অপটিকাল হার্ট রেট সেন্সার, ট্রাইঅ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার সহ একাধিক সেন্সার। ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে একটি 290 mAh ব্যাটারি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazfit Bip, Amazfit Stratos, Amazfit, Huami, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.