এক চার্জে 30 দিন! চলতি মাসে নতুন স্মার্টওয়াচ আনছে Xiaomi

Amazefit জানিয়েছে এক চার্জে 30 দিন চলবে এই স্মার্টওয়াচ। 30 এপ্রিল চিনে লঞ্চ হবে Amazfit Bip Lite 1S।

এক চার্জে 30 দিন! চলতি মাসে নতুন স্মার্টওয়াচ আনছে Xiaomi

Amazfit Bip Lite 1S claims 30 day battery life

হাইলাইট
  • Amazfit Bip Lite 1S-এ কার্ভড ডিসপ্লে থাকছে
  • এক চার্জে 30 দিন চলবে
  • 30 এপ্রিল লঞ্চ হবে এই স্মার্টওয়াচ
বিজ্ঞাপন

কম দামে স্মার্টওয়াচ বিক্রি করে ইতিমধ্যেই বিশ্বব্যাপী গ্রাহকের মন জয় করেছে Amazefit। তুলনামূলক কম দামে নতুন স্মার্টওয়াচ আনতে চলেছে Xiaomi-র এই ব্র্যান্ড। 30 এপ্রিল চিনে লঞ্চ হবে Amazfit Bip Lite 1S। এক চার্জে এক মাস চলবে এই প্রোডাক্ট।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Amazfit Bip Lite 1S টিজার প্রকাশিত হয়েছে। এই স্মার্টওয়াচে Amazfit Bip Lite-এর মতো ডিজাইন থাকছে। কার্ভড ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য বিশেষ স্তর থাকছে।

Amazefit জানিয়েছে এক চার্জে 30 দিন চলবে এই স্মার্টওয়াচ। Amazfit Bip Lite ও Amazfit Bip স্মার্টওয়াচেও একই ধরনের ব্যাক-আপ পাওয়া যায়। Amazfit Bip Lite-এর মতো ডিজাইনের স্ট্র্যাপ সহ লঞ্চ হবে নতুন স্মার্টওয়াচ।

GizmoChina ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Amazfit Bip Lite 1S-এ ব্যারোমিটার ও কম্পাস থাকবে। থাকছে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট। স্মার্টফোনের সঙ্গে Bluetooth-এর মাধ্যমে এই স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে। বিভিন্ন অ্যাপ নোটিফিকেশন সরাসরি স্মার্টওয়াচ থেকেই দেখে নেওয়া যাবে।

ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

স্মার্টফোনে Mi Fit অথবা Amazefit অ্যাপ ব্যবহার করে Amazfit Bip Lite 1S কানেক্ট হবে। ইনকামিং কল নোটিফিকেশন ও এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে। যদিও এই স্মার্টওয়াচ থেকে হার্ট রেট সেন্সর বাদ যেতে পারে। 30 এপ্রিল লঞ্চের পরে নতুন স্মার্টওয়াচের সব ফিচার বিস্তারে জানা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »