ভারতে লঞ্চ হল বিশ্বের সবথেকে সস্তা LCD টিভি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 নভেম্বর 2018 13:16 IST
হাইলাইট
  • ভারতে নতুন LCD টিভি লঞ্চ করেছে Detel
  • কোম্পানিটি। এই টিভিতে একটি 19 ইঞ্চি LCD প্যানেল থাকছে
  • কোম্পানি। মাত্র 3,999 টাকায় টিভি লঞ্চ করে নজর কেড়েছে ভারতীয় কোম্পানিটি

Detel D1 টিভিতে একটি 19 ইঞ্চি প্যানেল রয়েছে

মঙ্গলবার ভারতে নতুন LCD টিভি লঞ্চ করেছে Detel। ভারতে ফোন বানানোর জন্য জনপ্রিয় এই কোম্পানি। মাত্র 3,999 টাকায় টিভি লঞ্চ করে নজর কেড়েছে ভারতীয় কোম্পানিটি। এই টিভিতে একটি 19 ইঞ্চি LCD প্যানেল থাকছে। এছাড়াও থাকছে একটি  HDMI পোর্ট আর একটি USB পোর্ট। টিভি ছাড়াও কম্পিউটারের মনিটার হিসাবে ব্যবহার করা যাবে Detel D1। এই বছরের শুরুতে কনসিউমার ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Detel। ইতিমধ্যেই বাজারে রয়েছে কোম্পানির 24 ইঞ্চি থেকে 65 ইঞ্চি টিভি।

ভারতে Detel D1 এর দাম

ভারতে Detel D1 এর দাম 3,999 টাকা। তবে টিভির এমআরপি 4,999 টাকা। কোম্পানির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে কেনা যাবে নতুন Detel D1।

Detel D1স্পেসিফিকেশান

Detel D1 টিভিতে একটি 19 ইঞ্চি প্যানেল রয়েছে। এই টিভির রেসোলিউশান 1366x768 পিক্সেলস। কোম্পানি জানিয়েছে এই টিভিতে A+ গ্রেড প্যানেল ব্যবহার হয়েছে। সাথে রয়েছে সামনের দিকে মুখ করা দুটি 12W স্পিকার।

কানেক্টিভিটির জন্য Detel D1 তে রয়েছে HDMI আর USB পোর্ট। এই টিভি কম্পিউটারের সাথে কানেক্ট করে মনিটার হিসাবে ব্যবহার করা যাবে। USB ড্রাই থেকে এই টিভিতে সরাসরি অডিও বা ভিডিও ফাইল চালানো যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Detel D1 TV, Detel D1 TV price in India, Detel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.