Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুলাই 2026 18:55 IST
হাইলাইট
  • Google Pixel Watch 5 দুটি ডায়াল সাইজে আসতে পারে
  • স্মার্চওয়াচটি Wi-Fi এবং 4G LTE অপশনে উপলব্ধ হবে
  • Google এখনও নাম ও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Google Pixel Watch 5 may launch with a higher price than the Pixel Watch 4 (pictured))

Photo Credit: Google

Made by Google অনুষ্ঠানের দিনক্ষণ ইতিমধ্যেই ফাঁস হয়েছে। গুগলের নতুন হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট আগামী আগস্ট 12 অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সেই দিন Google Pixel 11 সিরিজের স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, Pixel 11 লাইনআপের চারটি স্মার্টফোন ছাড়াও, অনুষ্ঠানে নতুন Pixel Watch 5 লঞ্চ হতে পারে। ফোনগুলির প্রাইস আগেই ফাঁস হয়েছিল। এখন আসন্ন স্মার্টওয়াচের দাম, কানেক্টিভিটি, এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। এটি দুটি ডায়াল সাইজে উপলব্ধ হতে পারে৷ Google Pixel Watch 5 ওয়াই-ফাই এবং সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট ভ্যারিয়েন্টে আসবে।

Google Pixel Watch 5 স্মার্টওয়াচের দাম ফাঁস

Dealabs আপকামিং Google Pixel Watch 5-এর দাম ফাঁস করেছে। ঘড়িটির বেস 41 মিমি ডায়াল সাইজ ইউরোপ, যুক্তরাজ্য, ও আমেরিকায় যথাক্রমে 419 ইউরো (প্রায় 46,000 টাকা), 369 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 47,000 টাকা), এবং 399 ডলারে (প্রায় 38,000 টাকা) লঞ্চ হতে পারে। এটি ব্লুটুথ ও Wi-Fi সাপোর্ট করবে।

Advertisement

45 মিমি ডায়াল-সহ গুগল পিক্সেল ওয়াচ 5 মডেলের একই কানেক্টিভিটি অপশনের দাম 449 ইউরো (প্রায় 49,000 টাকা), 399 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 51,000 টাকা), এবং 429 ডলার (প্রায় 41,000 টাকা) হওয়ার সম্ভাবনা।

ডিভাইসটির 4G LTE এবং Wi-Fi সাপোর্ট-সহ 41 মিমি মডেল তিন মার্কেটে যথাক্রমে 519 ইউরো (প্রায় 57,000 টাকা), 469 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 60,000 টাকা), এবং 499 ডলার (প্রায় 48,000 টাকা) হতে পারে। ঘড়িটি গ্লোবাল মার্কেটে অ্যানথ্রাসাইট, পাইরাইট, সিলভার, এবং রোজ গোল্ড রঙে বিক্রি হতে পারে।

অন্য দিকে, Google Pixel Watch 5-এর 4G LTE + 45 মিমি ডায়াল মডেলের দাম 549 ইউরো (প্রায় 60,000 টাকা), 499 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 64,000 টাকা), ও 529 ডলার (প্রায় 50,,000 টাকা) হতে পারে। এটি ব্ল্যাক, গ্রীন, ও সিলভার কালার অপশনে উপলব্ধ হতে পারে। 

Advertisement

উল্লেখ্য, Google Pixel 11 সিরিজ থেকে 128 জিবি স্টোরেজ কনফিগারেশন বাদ যেতে পারে। দাবি করা হচ্ছে, iPhone 17 সিরিজের মতো প্রতিটি মডেলের স্টোরেজ 256 জিবি থেকে শুরু হবে। স্ট্যান্ডার্ড Google Pixel 11 ইউরোপ ও যুক্তরাজ্যে যথাক্রমে 999 ইউরো (EUR) এবং 879 গ্রেট ব্রিটিশ পাউন্ডে (GPB) লঞ্চ হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,08,000 টাকা ও 1,12,000 টাকার সমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  2. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  3. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  4. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  5. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  6. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  7. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  8. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  9. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  10. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.