24 দিন ব্যাক আপ সহ ভারতে এল Xiaomi -র স্মার্টওয়াচ Amazfit GTR

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 সেপ্টেম্বর 2019 11:01 IST
হাইলাইট
  • Huami Amazfit GTR এ হার্ট রেট মনিটন থাকছে
  • টাইটেনিয়াম, স্টেনলেস স্টিল আর অ্যালুমিনিয়াম অ্যালয়ে পাওয়া যাবে
  • একাধিক রঙে পাওয়া যাবে Amazfit GTR

Huami Amazfit GTR 12 টি আলাদা স্পোর্টস মোড রয়েছে

ভারতে লঞ্চ হল Xiaomi -র নতুন স্মার্ট ওয়াচ Huami Amazfit GTR। নতুন Amazfit GTR এ থাকছে একটি 1.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে। নতুন এই স্মার্ট ওয়াচে 24 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। হার্ট রেট মাপার জন্য Amazfit GTR এ থাকছে একটি পিপিজি বায়োলজিকাল অপ্টিকাল ট্র্যাকিং সেন্সর। ভারতে শুধুমাত্র 47.2 মিমি ডায়ালে পাওয়া যাবে নতুন Huami Amazfit GTR।

Huami Amazfit GTR এর দাম

Huami Amazfit GTR এর দাম  10,999 টাকা। বৃহস্পতিবার Flipkart আর Myntra থেকে বিক্রি শুরু হবে এই স্মার্ট ওয়াচ। একাধিক রঙে পাওয়া যাবে Amazfit GTR। জুলাই মাসে টাইটেনিয়াম, স্টেনলেস স্টিল আর অ্যালুমিনিয়াম অ্যালয়ে নতুন এই স্মার্টওয়াচ লঞ্চ করেছিল Xiaomi।

Huami Amazfit GTR স্পেসিফিকেশন

Huami Amazfit GTR এ থাকছে একটি 1.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে। কানেক্টিভিটির জন্য Amazfit GTR এ থাকছে  Bluetooth 5.0, NFC, GPS + GLONASS।  Android 5.0 বা তার বেশি ভার্সানের Android সার্টফোনের সাথে এই ডিভাইস কানেক্ট করা যাবে। iOS 10 বা বেশি ভার্সানের iPhone এর সাথে কাজ করবে Amazfit GTR। Xiaomi জানিয়েছে এক চার্জে 24 দিন চলবে এই স্মার্টওয়াচ। বৃত্তাকার ডিসপ্লের নতুন এই স্মার্টওয়াচের ওজন 48 গ্রাম। ঘড়ির ভিতরে থাকছে একটি 410 mAh লিথিয়াম প্লিমার ব্যাটারি। সেন্সর বন্ধ করে ব্যবহার করলে Amazfit GTR এ 74 দিন পর্যন্ত ব্যাক আপ পাওয়া যাবে।

এই ডিভাইসে 12 টি আলাদা স্পোর্টস মোড রয়েছে। বিভিন্ন আউটডোর অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে Amazfit GTR। 24 ঘন্টা হার্ট রেটের খবর রাখবে এই স্মার্টওয়াচ। এর সাথেই Amazfit GTR এ একগুচ্ছ সেন্সর ব্যবনহার করেছে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: null, Xioami, Amazfit, Amazfit GTR Smartwatch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.