অপটিকাল হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Huawei Band 4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 অক্টোবর 2019 18:31 IST
হাইলাইট
  • থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে Huawei Band 4
  • Android ও iOS ফোনের সাথে কাজ করবে Huawei Band 4
  • Huawei Band 4 এর দাম 199 ইউয়ান

একাধিক রঙের ব্যান্ড সহ লঞ্চ হয়েছে Huawei Band 4

লঞ্চ হল Huawei Band 4। বৃহস্পতিবার চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে Huawei। স্মার্টফোনের সাথে কানেক্ট থেকে ফিটনেস ও নোটিফিকেশনের তথ্য দেবে এই ব্যান্ড। Huawei Band 4 এ থাকছে 2.5D কালারফুল টাচস্ক্রিন। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে বিল্ট ইন স্টোরেজ। ফলে সহজেই ডিভাইসটি চার্জ করে নেওয়া যাবে। বৃহস্পতিবার চিনে একই ইভেন্ট থেকে নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট লঞ্চ করেছে Huawei। এই হেডসেটে থ্রি ডি সারাউন্ড সাউন্ডের সাথে IMAX স্ক্রিনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে।

নতুন Mi HiFi হাইব্রিড ইয়ারফোন লঞ্চ করল Xiaomi

Huawei Band 4 এর দাম

Huawei Band 4 এর দাম 199 ইউয়ান (প্রায় 2,000 টাকা) 1 নভেম্বর থেকে চিনে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হচ্ছে। যদিও ইতিমধ্যেই থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ায় বিক্রি শুরু হয়েছে Huawei Band 4। ভারতে কবে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানা যায়নি।

Huawei Band 4 স্পেসিফিকেশন

Huawei Band 4 এ থাকছে একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে 2.5D কার্ভড ডিসপ্লে। ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকছে একটি Apollo 3 চিপসেট। থাকছে তিন অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড সেন্সর আর অপটিকাল হার্ড রেট সেন্সর।

বিভিন্ন ইনডোর ও আউটডোর ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে নতুন Huawei Band 4। এছাড়াও ব্যান্ড থেকেই মেসেজ ও ফোন কল করা যাবে। এই জন্য স্মার্টফোনের সাথে Huawei Band 4 কানেক্ট থাকতে হবে। এছাড়াও থাকছে ফাইন্ড মাই ফোন আর রিমোট শাটার ফিচার।

কোন রিচার্জে কী সুবিধা? Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন

Huawei Band 4 এ থাকছে একটি বিল্ট ইন USB প্লাগ। সরাসরি যে কোন USB পোর্টে কানেক্ট করে সহজে চার্জ করে নেওয়া যাবে Huawei Band 4। এই জন্য সাথে আলাদা চার্জার বা কেবেল সাথে রাখতে হবে না। Huawei Band 4 এর ভিতরে থাকছে 91 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 9 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  2. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  3. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  4. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  5. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  6. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  7. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  8. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  9. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.