অবিশ্বাস্য দামে ভারতে 55 ইঞ্চি 4K টিভি লঞ্চ করল জাপানের কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 এপ্রিল 2019 10:35 IST
হাইলাইট
  • 55 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছে JVC
  • 55 ইঞ্চি 4K স্মার্ট LED টিভির দাম 38,999 টাকা
  • থাকছে HDR সাপোর্ট

38,999 টাকা দামে 55 ইঞ্চি 4K স্মার্ট LED টিভি লঞ্চ করেছে JVC

স্মার্টফোনের পরে টিভির বাজারে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন কোম্পানি। ইতিমধ্যেই ভারতের স্মার্ট টিভির বাজারে দখল নিতে শুরু করেছে চিনের কোম্পানিগুলি। ঠিক সেই সময় ভারতে একের পর এক স্মার্ট টিভি লঞ্চ করছে জাপানের একটি কোম্পানি। সম্প্রতি ভারতে 55 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছে JVC।

ভারতে 55 ইঞ্চি 4K স্মার্ট LED টিভির দাম 38,999 টাকা। JVC 55N7105C মডেল নম্বরের এই টিভিতে থাকছে কোয়ান্টাম ব্যাকলিট LED টেকনোলজি। 4K রেজোলিউশানের সাথেই থাকছে 60 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের নীচে থাকছে 50 ওয়াট ফ্রন্ট ফেসিং স্পিকার। টিভির ভিতরে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ আর কোয়াড কোর প্রসেসার।

নতুন এই স্মার্ট টিভিতে Hotstar, Netflix, YouTube এর মতো একাধিক জনপ্রিয় অ্যাপ প্রি-ইনস্টলড থাকছে। কানেক্টিভিটির জন্য থাকছে তিনটি HDMI পোর্ট আর দুটি USB পোর্ট। নতুন এই টিভিতে থাকছে HDR সাপোর্ট।

সম্প্রতি বাজেট সেগমেন্টে একাধিক স্মার্ট টিভি লঞ্চ করেছে JVC। ভারতে 16,999 টাকা থেকে JVC স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে।

 
KEY SPECS
Display 55.00-inch
Screen Type LED
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JVC, JVC Smart TV, TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.