Tv

Tv - ख़बरें

  • Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
    চতুর্থ প্রজন্মের Apple TV 4K ভারতে 39,900 টাকায় রিলিজ হয়েছে। নতুন চিপসেট ব্যবহার হওয়ার কারণে যেমন সিপিইউ পারফরম্যান্স 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই গ্রাফিক্স দ্বিগুণ উন্নত হয়েছে। সিরি এআই-এর জন্য ফুল-স্ক্রিন ইন্টারফেস দেওয়া হয়েছে। ফলে সিনেমা ও টিভি শো খুঁজে পাওয়া আরও সহজ হবে। HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে Apple S10 চিপ এবং কম্পিউটেশনাল অডিও টেকনোলজি রয়েছে, যা শব্দের মান আরও উন্নত করতে সাহায্য করবে। এতে সাউন্ড গ্লো ফিচার আছে। স্পিকারে গান শোনার সময় উপরের অংশ আলোকিত হয়ে উঠবে। গানের বেস এবং ট্রেবলের সঙ্গে তাল মিলিয়ে আলো উজ্জ্বল ও স্পন্দিত হবে। দুটি ডিভাইসই স্মার্ট হোম হাব হিসেবে ব্যবহার করা যাবে। ফলে বাড়ির বিভিন্ন সমর্থিত স্মার্ট অ্যাক্সেসরিজও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
  • Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
    অ্যাপল হোমভিউ মডেলের সাত ইঞ্চি ডিসপ্লের পুরোটাই টাচস্ক্রিন। লিকুইড রেটিনা ডিসপ্লেটি স্টেইনলেস স্টিলের হিঞ্জের সাহায্যে গম্বুজের মতো দেখতে স্পিকার বেসের সঙ্গে যুক্ত। এটি দুটি ভার্সনে পাওয়া যাবে। একটি টেবিল বা কাউন্টারে রাখা যাবে এবং অন্যটি দেয়ালে লাগানোর উপযোগী। ডিভাইসটি সর্বাধিক ছয় জনের ফেসিয়াল রিকগনিশন সমর্থন করে। ফলে পরিবারের প্রত্যেক সদস্য নিজের অ্যাপ ও উইজেট-সহ আলাদা হোম স্ক্রিন ব্যবহার করতে পারবে। ডিসপ্লেটি গান শোনা, ফেসটাইমে ভিডিও কলিং, ও বাড়ির উপর নজর রাখতে সাহায্য করবে। HomeView সেন্ট্রাল ড্যাশবোর্ড হিসেবে ঘরের সমস্ত স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে। ডিসপ্লেচটি টাচস্ক্রিন এবং সিরি এআই-এর সাহায্যে সিকিউরিটি ক্যামেরা, আলো, থার্মোস্ট্যাট, এবং দরজার তালা নিয়ন্ত্রণ করতে পারবে। এটি নতুন Apple Home কালেকশন ও অন্যান্য সাপোর্টেড অ্যাক্সেসরিজের সঙ্গে ব্যবহার করা যাবে।
  • আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
    অ্যাপলের ওয়েলকাম হোম মঙ্গলবার (অক্টোবর 13) আয়োজিত হবে। ইভেন্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হবে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হবে HomeView, যা সংস্থার প্রথম হোম ডিসপ্লে। এটি বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করবে। ডিভাইসটি দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে। দুই মডেলে ডিভাইসটি বসানোর পদ্ধতি আলাদা হবে। ডিসপ্লেটি ব্যবহারের ক্ষেত্রে Siri গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর সাহায্যে ভয়েস কমান্ড দিয়ে বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাপল টিভি 4K পাওয়ারফুল A19 চিপ ব্যবহার করতে পারে। এই প্রসেসরের সাহায্যে স্ট্রিমিং ডিভাইসে Siri AI ও Apple Intelligence ফিচার যুক্ত হতে পারে। অন্য দিকে, HomePod Mini (2026) মডেলেও নতুন চিপসেট যুক্ত হওয়ার সম্ভাবনা।
  • Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
    অ্যাপলের বিশ্বব্যাপী মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ এক্স-এ পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আগামী অক্টোবর 13 ওয়েলকাম হোক ইভেন্ট আয়োজন করবেন তারা। টিজার ভিডিও থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সে দিন একঝাঁক স্মার্ট হোম ডিভাইসের উপর থেকে পর্দা উঠতে পারে। গত কয়েক মাস ধরে Apple-এর প্রথম স্মার্ট হোম হাব, সেকেন্ড জেনারেশন HomePod Mini, ও নতুন Apple TV 4K সেট-টপ বক্স নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। আগামী সপ্তাহের ইভেন্টে এই প্রোডাক্টগুলি আত্মপ্রকাশ করতে পারে।
  • পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
    পুজোর মরসুমের আগে এয়ার কন্ডিশনার, টেলিভিশন, রেফ্রিজারেটর, ও ওয়াশিং মেশিনের দাম 5 থেকে 8 শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে। অক্টোবর 1 থেকে নতুন দাম কার্যকর হবে। এক দিকে যেমন বৈদ্যুতিন যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত তামা, স্টিল, এবং ক্রুড ওয়েল থেকে তৈরি বিভিন্ন কাঁচামালের দাম উর্দ্ধমুখী, অন্য দিকে পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে ডলারের তুলনায় টাকা ক্রমশ দুর্বল হচ্ছে। এই দুইয়ের প্রভাবে বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ছে। এসি 5 থেকে 8 শতাংশ দামি হতে চলেছে। কিছু সংস্থা ওয়াশিং মেশিন, ফ্রিজ, ও এলইডি টিভির দাম 3 থেকে 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
  • অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
    অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। চলতি বছরের অন্তিম সময় পর্যন্ত প্রেস রিলিজের মাধ্যমে একাধিক পণ্যের ঘোষণা করতে পারে কোম্পানি। সামনের মাসে iPad Mini (2026) বাজার আসতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ও OLED ডিসপ্লে ব্যবহার করতে পারে। HomePod Mini (2026) নতুন চিপসেট, Siri AI, উন্নত সাউন্ড কোয়ালিটি, A1 চিপ, এবং সেকেন্ড জেনারেশন Ultra ওয়াইডব্যান্ড চিপ মিলতে পারে। Apple-এর টাচস্ক্রিনযুক্ত HomePod আসতে পারে Home Hub নামে। এতে 7 ইঞ্চির চৌকো ডিসপ্লে, FaceTime, ও Siri AI সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
    আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 "Surprise and Shine" ইভেন্ট আয়োজন করছে সংস্থাটি। সেখানে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন, iPhone 18 Pro, ও iPhone 18 Pro Max-সহ একাধিক ডিভাইস লঞ্চ হতে পারে। অনূষ্ঠান ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। এটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
  • iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
    সেপ্টেম্বর 9 স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে Apple। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে। দাবি করা হয়েছে, নতুন HomePod Touch স্পিকারে 7 ইঞ্চি টাচস্ক্রিন থাকতে পারে। HomePod Mini 2 মডেলে নতুন চিপসেট, বিভিন্ন অডিও এনহ্যান্সমেন্ট, ও Siri AI যুক্ত হওয়ার সম্ভাবনা।
  • Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
    Apple India-র অফিসিয়াল ওয়েবসাইট MacBook Neo, MacBook Air, MacBook Pro, Mac Studio, ও নির্বাচিত Mac মডেলে সর্বোচ্চ 15,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে। Appe ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে। গ্রাহকরা কেনাকাটার সঙ্গে 3 মাসের Apple TV+ ও Apple Arcade বিনামূল্যে পাবেন।
  • Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
    Jio এবং Airtel-কে টেক্কা দিতে মূলত একটি রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা যোগ করেছে ভোডাফোন আইডিয়া (Vi)। তাদের নতুন 200 টাকার Vi Movies & TV প্যাকের মেয়াদ 28 দিন। এটি 20টি OTT প্ল্যাটফর্ম, 200টির বেশি লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড 4G ডেটা, ও যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। ভি দাবি করছে, তারা একাধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমাতে নতুন প্ল্যানটি নিয়ে এসেছে।
  • Amazon Prime Day সেলের শেষ দিনে সেরা অফার, নামী ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার ও সাউন্ডবার পাওয়া যাচ্ছে কম দামে
    Amazon Prime Day 2026 ভারতে শেষ দিনে পৌঁছে গিয়েছে। ক্রেতাদের কাছে আর ক'ঘন্ট পছন্দের প্রোডাক্ট আকর্ষণীয় ছাড়ে কেনার সুযোগ। সেলের শেষ মুহূর্তে ব্লুটুথ স্পিকার, পার্টি স্পিকার, সাউন্ডবার, এবং হোম সাউন্ড সিস্টেমে মোটা টাকা ছাড় দেওয়া হচ্ছে। অফারের এই তালিকায় রয়েছে JBL, boAt, Marshall, Sony, Sonos, এবং Zebronics-এর মতো পরিচিত ব্র্যান্ডের নাম। যাদের বাজেট তুলনামূলকভাবে কম, তারা boAt Avante Bar 3600 এবং Zebronics Juke Bar 9500 যথাক্রমে 7,099 টাকা ও 6,449 টাকায় কিনতে পারবে।
  • Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
    Apple-এর প্রোডাক্টের দাম ভারতে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল। MacBook, iPad, Apple TV, ডেস্কটপ Mac, ও HomePod-এর মতো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। 13 ইঞ্চির MacBook Air 4 M5 চিপ মডেলের দাম এখন 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে আগে দাম ছিল 1,19,900 টাকা। M5 Max ভ্যারিয়েন্টের দাম সর্বাধিক 1 লক্ষ টাকা বেড়েছে। CEO টিম কুক বলেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দাম অপরিবর্তিত রাখা আর সম্ভব নয়। তিনি এর পিছনে প্রধান কারণ হিসেবে বিশ্বজুড়ে মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কথা উল্লেখ করেছিলেন।
  • Airtel ধামাকা অফার আনল, 99 টাকার রিচার্জে 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন
    এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন বর্তমানে বিশেষ অফারে স্রেফ 99 টাকায় মিলছে, যেখানে এর রেগুলার প্রাইস হল 149 টাকা। প্ল্যানে অর্ন্তভুক্ত কুড়িটি OTT প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে Sony LIV, Lionsgate Play, aha, Sun NXT, Hungama, ShemarooMe, EPIC ON, Playflix, ManoramaMAX, Ultra, Eros Now, Chaupal, ShortsTV, NammaFlix, DocuBay, Raj Digital TV, Klikk, Addatimes, Jojo, ও Times Play।
  • Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
    টিম কুক অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থায় পরিণত করতে বড় ভূমিকা নিয়েছেন। তাঁর আমলে 350 বিলিয়ন ডলার থেকে সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে 4 ট্রিলিয়ন ডলারে। 2011 সালে অ্যাপলের মুনাফা ছিল 108 বিলিয়ন ডলার। সেটা 2025-এ 416 বিলিয়নে পৌঁছেছে। কুকের নেতৃত্বে Apple নতুন নতুন পণ্য বিভাগে প্রবেশ করেছে। বাজারে এনেছে Apple Watch, AirPods, ও Apple Vision Pro। এছাড়াও, সার্ভিসের ব্যবসাও দ্রুত বেড়েছে, যার মধ্যে রয়েছে iCloud, Apple Pay, Apple TV+, ও Apple Music।
  • 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
    শাওমির নতুন টিভিতে ফিল্মমেকার নামে একটি বিশেষ মোড আছে। এটি চালু থাকলে সিনেবা কিংবা ওয়েব সিরিজের অরিজিনাল ফ্রেম রেট, আসপেক্ট রেশিও, ও কালার প্রোফাইল অপরিবর্তিত থাকবে। টিভি কোয়াড কোর Cortex A55 প্রসেসরে দ্বারা চালিত, যার সাথে 32 জিবি ইন্টার্নাল স্টোরেজ যুক্ত৷ গেম খেলার জন্য টিভিতে অটো লো ল্যাটেন্সি মোড রয়েছে। গেমিং কনসোলের সাথে কানেক্ট করলে ইনপুট ল্যাগ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। 

Tv - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »