ভারতে লঞ্চ হল Lenovo HX06

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জুলাই 2018 18:05 IST
হাইলাইট
  • Lenovo HX06 -এর দাম 1,299 টাকা
  • Lenovo HX06 ফিটনেস ট্র্যাকারটি IP-67 সার্টিফায়েড
  • Lenovo HX06 এ থাকবে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল

ভারতে লঞ্চ হল Lenovo HX06 ফিটিনেস ট্র্যাকার। শুধুমাত্র  Flipkart থেকেই এই ফিটনেস ট্র্যাকার কেনা যাবে। এপ্তিল মাসে ভারতে HX03 Cardio ও HX03F Spectra ফিটনেস ট্র্যাকারদুটি লঞ্চ করেছিল Lenovo। এরপরে নতুন HX06 ফিটনেস ট্র্যাকারটি লঞ্চ করল কোম্পানিটি। Lenovo HX06 এ রয়েছে মনোক্রোম OLED ডিসপ্লে। এছাড়াও Lenovo HX06 ফিটনেস ট্র্যাকারটি IP-67 সার্টিফায়েড। Android 4.4 বা তার বেশি অথবা iOS 9 বা তার বেশি যেকোন স্মার্টফোনের সাথে Lenovo HX06 ডিভাইসটি Bluetooth 4.2 এর মাধ্যমে কানেক্ট করা যাবে।

Lenovo HX06 এ থাকবে একটি 0.87 ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল। এই প্যানেলের রেসোলিউশান 128X32 পিক্সেলস। এই ফিটনেস ট্র্যাকারে ফিটনেস স্ট্যাটিস্টিক্স, সময়, দিন ব্যাটারি ইত্যাদি দেখা যাবে। এই ফিটনেস ট্র্যাকারে অন্যান্য ফিচারগুলি হল ফুটস্টেপ কাউন্টার, ক্যালোরি কাউন্টার, ও স্লিপ মনিটার। যদিও Lenovo HX06 এ কোন হার্ট রেট মনিটার থাকছে না। Lenovo HX06 এ থাকছে একটি অ্যান্টি স্লিপ মোড। এই মোড ব্যবহার করে ভাইব্রাশানের সাহায্যে ফিটনেস ট্র্যাকারটি আপনাকে ঘুমাতে দেবে না। গাড়ি চালানোর মতো সময়ে এই ফিচার কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

কলারের তথ্য, অ্যালার্ম ক্লক, এর মতো ফিচারগুলি HX06 তে যোগ করেছে Lenovo। Lenovo HX06 এর সাথে থাকছে USB চার্জিং, অ্যান্টি ড্রপ সিলিকন রিস্ট ব্যান্ড, সোশাল মিডিয়া শেয়ারিং ও ফোন ফাইন্ডার ফিচার। Flipkart-এ জানানো হয়েছে Lenovo HX06 এর সাথে এক বছরের ইন্টারন্যাশানাল ওয়্যারিন্টি পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo HX06, Lenovo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.