প্রথম সফটওয়্যার আপডেট পেল Mi Band 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুন 2018 18:29 IST
হাইলাইট
  • গত মাসে লঞ্চ হয়েছিল Xiaomi এর জনপ্রিয় ফিটনেস ব্যান্ড Mi Band 3
  • Mi Band 3 এর প্রথম সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করলো Xiaomi
  • এই ফিচারে ফিটনেস ব্যান্ডের মাধ্যমে স্মার্টফোনকে মিউট করে ফেলা যাবে

গত মাসে লঞ্চ হয়েছিল Xiaomi এর জনপ্রিয় ফিটনেস ব্যান্ড Mi Band 3। এই একই ইভেন্টে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল কোম্পানিটি। আর এবার Mi Band 3 এর প্রথম সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করলো Xiaomi। নতুন এই ফিচারে ফিটনেস ব্যান্ডের মাধ্যমে স্মার্টফোনকে মিউট করে ফেলা যাবে। ইতিমধ্যেই ভারতের বাজারে দারুন জনপ্রিয় Mi Band আর Mi Band 2। আর আশা করা হচ্ছে খুব শিঘ্রই ভারতের বাজারে হাজির হবে নতুন Mi Band 3।

 

নতুন এই ফিচারের মাধ্যমে এবারব থেকে Mi Band 3 এর সাথে কানেকটেড স্মার্টফোনটিকে ফিটনেস ব্যান্ড থেকেই মিউট করে ফেলা যাবে। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে খুব শিঘ্রই iOS এ এই ফিচার লঞ্চ হবে। চিনে Mi Band 3 এর দাম 169 ইউয়ান (প্রায়  1,800 টাকা)। একটি NFC ভেরিয়েন্ট Mi Band 3 এর দাম 199 ইউয়ান (প্রায় 2,100 টাকা)।

 

Mi Band 2 এর মতোই Mi Band 3 তেও গ্রাহকরা ফোনের সব অ্যাপ ও কল নোটিফিকেশান পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে এই ফিটনেস ব্যান্ডে থাকবে মোশান সেন্সার। সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Mi Band 3। Android 4.4 ও iOS 9.0 বা তার বেশি ভার্সানের যে কোন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে নতুন Mi Band 3। কোম্পানি দাবি করেছে নতুন এই ভার্সানে আরও ভালো পেডমিটার ব্যাবহার করা হয়েছে।

 

নতুন Mi Band 3 তে থাকবে 0.78 ইঞ্চি OLED ডিসপ্লে এই ডিসপ্লে প্ল্যানেলেই দেখা যাবে ইনকামিং কল ও টেক্সট নোটিফিকেশান। এর সাথেই দেখা যাবে সময়, কত পা হেঁটেছেন, হার্ট রেট কাউন্ট ইত্যাদি। এই ডিসপ্লের রেসোলিউশান 128x80 পিক্সেলস। নতুন Mi Band 3 তে থাকবে হার্ট রেট (PPG) সেন্সার। রাতে কেমন ঘুম হল Mi Band 3 এর মাধ্যমেই তা জেনে যেতে পারবেন। নতুন এই ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকবে একটি 110 mAh ব্যাটারি। প্রসঙ্গত Mi Band 2 এ ব্যাবহার হয়েছিল 70 mAh ব্যাটারি। আর কোম্পানি জানিয়েছে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে Mi Band 3 তে।

Advertisement

 

কানেক্টিভিটির জন্য এই ফিটনেস ব্যান্ডে রয়েছে Bluetooth 4.2। প্রায় সব Android ও iOS ডিভাইসের সাথেই কাজ করবে Mi Band 3। এছাড়াও এই প্রথম NFC কানেক্টিভিটি দেখা গেল Mi Band 3 এ। স্ট্র্যাপ সহ Mi Band 3 এর ওজন মাত্র 20 গ্রাম।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Band 3, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.