ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2019 19:25 IST
হাইলাইট
  • Mi Power Bank - World Cup Edition এর দাম 999 টাকা
  • নীল রঙে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে
  • থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি

10,000 mAh ক্ষমতার পাওয়ারব্যাঙ্ক নিয়ে এসেছে Xiaomi

শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে এবার নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Xiaomi। সাদা, কালো ও লাল রঙে বিক্রি হয় 10,000 mAh ক্ষমতার Mi Power Bank 2i। একই মডেল নীল রঙে বিক্রি শুরু হয়েছে। এই পাওয়ারব্যাঙ্কের রয়েছে ডুয়াল USB আউটপুট। কোম্পানি জানিয়েছে এই পাওয়ারব্যাঙ্কে বিশেষ ধরনের বেশি ঘনত্বের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে।

ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই পাওয়ারব্যাঙ্ক। ভারতে Mi Power Bank - World Cup Edition এর দাম 999 টাকা। এই পাওয়ারব্যাঙ্কটি 14.2 মিমি চওড়া। পাওয়ার ব্যাঙ্কের ভিতরে রয়েছে বিশেষ লিথিয়াম পলিমার ব্যাটারি। সম্পূর্ণ চার্জ করে Mi A1 ফোনকে  2.2 বার চার্জ করতে পারে এই পাওয়ারব্যাঙ্ক। iPhone 7 কে এই পাওয়ারব্যাঙ্ক 3.5 বার চার্জ করতে পারবে।

একসাথে একাধিক ডিভাইস চার্জ করার জন্য এই পাওয়ারব্যাঙ্কে থেকছে দুটি USB পোর্ট। যে কোন অ্যাডাপটার ব্যবহার করে Micro-USB পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে Mi Power Bank - World Cup Edition।

নীল রঙ ছাড়াও Mi Power Bank - World Cup Edition আর Mi Power Bank 2i এর মধ্যে কোন পার্থক্য নেই। 2017 সালের নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Mi Power Bank 2i। এখন ভারতে Mi Power Bank 2i এর দাম 899 টাকা। ক্রিকেট বিশ্বকাপ এডিশনে এই পাওয়ারব্যাঙ্ক কিনতে অতিরিক্ত 100 টাকা খরচ করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.