ভারতে প্রথম Android TV লঞ্চ করল Micromax

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 নভেম্বর 2018 19:18 IST
হাইলাইট
  • কোম্পানির প্রথম Google সার্টিফায়েড Android TV লঞ্চ করল Micromax
  • 49 ইঞ্চি ও 55 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই টিভি
  • হাই-ডাইনামিক-রেঞ্জ (HDR) টেকনোলজি ছবিকে আরও আকর্ষনীয় করে তুলবে

Android Oreo অপারেটিং সিস্টেমে চলবে Micromax স্মার্ট টিভি

ভারতে কোম্পানির প্রথম Google সার্টিফায়েড Android TV লঞ্চ করল Micromax। 49 ইঞ্চি ও 55 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই টিভি। ভারতে এই দুটি UHD HDR10 টিভির দাম যথাক্রমে 51,990 টাকা আর 61,990 টাকা।

“Google Play Store সহ গ্রাহক এবার থেকে টিভিতে চমৎকার ছবি দেখতে পাবেন। এই প্রথম Google সার্টিফায়েড টিভি লঞ্চ করল Micromax। যারা আগের থেকেও ভালো ছবি সহ টিভি দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষনীয় করে তুলতে চান তাদের জন্যই লঞ্চ করে হয়েছে এই টিভি।” বলে জানিয়েছেন Micromax এর ডিরেক্টার রোহান অগ্রবাল।

Advertisement

Micromax জানিয়েছে এই টিভির হাই-ডাইনামিক-রেঞ্জ (HDR) টেকনোলজি ছবিকে আরও আকর্ষনীয় করে তুলবে। Android Oreo অপারেটিং সিস্টেমে চলবে এই স্মার্ট টিভি। টিভির ভিতরে রয়েছে একটি কোয়াড-কোর Cortex-A53 প্রসেসার, 2.5GB RAM আর 16GB স্টোরেজ। থাকছে ইন বিল্ট Chromecast কানেক্টিভিটি। স্মার্টফোন থেকে কন্ট্রোল করা যাবে Micromax এর নতুন এই স্মার্ট টিভি। এই টিভিতে কাজ করবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও থাকছে Dolby আর DTS-HD সার্টিফিকেশান সহ দুটি 12W স্পিকার। বিদ্যুৎ সঞ্চয়ের জন্য থাকছে  Eco Energy সার্টিফিকেশান।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Micromax, Android TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.