আরও কম দামে ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে এল Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মে 2020 17:02 IST
হাইলাইট
  • ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে Realme Buds Air Neo
  • থাকছে R1 চিপ
  • তিনটি রঙে পাওয়া যাবে

তিনটি রঙে পাওয়া যাবে Realme Buds Air Neo

আরও একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে এল Realme। সোমবার ভারতে এল Realme Buds Air Neo। গত বছর লঞ্চ হওয়া Buds Air-এ একাধিক আপগ্রেড সহ এই ইয়ারফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। 12মিমি ড্রাইভারের পরিবর্তে নতুন ইয়ারবাডে থাকছে 13 মিমি ড্রাইভার। 119.2ms ল্যাটেন্সি টাইম থাকছে। সঙ্গে রয়েছে IPX4 ওয়াটার রেসিস্ট্যন্ট।

Realme Buds Air Neo'র দাম

Realme Buds Air Neo'র দাম 2,999 টাকা। সাদা, সবুজ ও লাল রঙে এই ইয়ারফোন বিক্রি হবে। সোমবার দুপুর 3 টে থেকে বিক্রি শুরু হবে। প্রসঙ্গত 3,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme Buds Air।

Advertisement

Realme Buds Air Neo স্পেসিফিকেশন

Realme Buds Air Neo-তে রয়েছে R1 চিপ। গত বছর Buds Air-এও একই চিপ ব্যবহার হয়েছিল। সেই ইয়ারফোনে 243.8ms ল্যাটেন্সি ছিল। Realme Buds Air Neo-তে ল্যাটেন্সি কমে হয়েছে 119.2 ms।

নতুন ইয়ারফোনে 13মিমি ড্রাইভার ব্যবহার হয়েছে। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। এই ইয়ারফোনের কেস ওপেন করতে তা নিজে থেকেই স্মার্টফোনের সঙ্গে পেয়ার হয়ে যাবে।

Realme Buds Air Neo-তে টাচ কন্ট্রোল থাকচে। অর্থাৎ ইন্যারফোনে স্পর্শ করেই প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। থাকছে USB Type-C পোর্ট। কোম্পানির দাবি এক চার্জে 17 ঘণ্টা পর্যন্ত চলবে এই ইয়ারবাড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.