আগামী সপ্তাহে লঞ্চ হবে Mi Band 4, জানালো Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2019 19:13 IST
হাইলাইট
  • 11 জুন বাজারে আসছে Mi Band 4
  • থাকছে কালার ডিসপ্লে
  • সাথে থাকছে উন্নত হার্ট রেট সেন্সার

2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3

11 জুন বাজারে আসছে  Mi Band 4। মঙ্গলবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই কথা জানিয়েছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হবে। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে এসেছিল Mi Band 3। ভারতে Mi Band 4 লঞ্চের দিন জানা যায়নি। ইতিমধ্যেই গোটা দেশে 10  লক্ষের বেশি Mi Band 3 বিক্রি হয়েছে। তাই Mi Band 4 নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

মঙ্গলবার চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Xiaomi জানিয়েছেন 11 জুন চিনে লঞ্চ হবে  Mi Band 4। ইতিমধ্যেই এই ফিটনেস ব্যান্ডের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। টিজারে  Mi Band 4 এ একটি কালার ডিসপ্লে দেখা গিয়েছে। এতদিন একাধিক রিপোর্টে পরবর্তী Xiaomi ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকার খবর সামনে এসেছিল।

11 জুন লঞ্চ হবে Xiaomi Mi Band 4
ছবি: Weibo

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল  Mi Band 4 এ একটি OLED কালার ডিসপ্লে থাকতে চলেছে।  Mi Band 3 তে ছিল একটি মনোক্রোম OLED ডিসপ্লে। এছাড়াও  Mi Band 4 এ থাকতে পারে আগের থেকে উন্নত হার্ট রেট সেন্সর।

Advertisement

এখনও  Mi Band 4 এর দাম জানা যায়নি। ভারতে 1,999 টাকায় লঞ্চ হয়েছিল  Mi Band 3। 11 জুন চিনে 199 ইউয়ান (প্রায় 1,999 টাকা) দামে লঞ্চ হতে পারে  Mi Band 4।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi Band 4, Mi Band 4, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  2. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  3. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  4. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  5. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  6. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  7. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  8. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  9. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  10. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.