আগামী সপ্তাহে লঞ্চ হবে Mi Band 4, জানালো Xiaomi

11 জুন বাজারে আসছে Mi Band 4। মঙ্গলবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই কথা জানিয়েছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হবে।

আগামী সপ্তাহে লঞ্চ হবে Mi Band 4, জানালো Xiaomi

2018 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3

হাইলাইট
  • 11 জুন বাজারে আসছে Mi Band 4
  • থাকছে কালার ডিসপ্লে
  • সাথে থাকছে উন্নত হার্ট রেট সেন্সার
বিজ্ঞাপন

11 জুন বাজারে আসছে  Mi Band 4। মঙ্গলবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই কথা জানিয়েছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হবে। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে এসেছিল Mi Band 3। ভারতে Mi Band 4 লঞ্চের দিন জানা যায়নি। ইতিমধ্যেই গোটা দেশে 10  লক্ষের বেশি Mi Band 3 বিক্রি হয়েছে। তাই Mi Band 4 নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

মঙ্গলবার চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Xiaomi জানিয়েছেন 11 জুন চিনে লঞ্চ হবে  Mi Band 4। ইতিমধ্যেই এই ফিটনেস ব্যান্ডের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। টিজারে  Mi Band 4 এ একটি কালার ডিসপ্লে দেখা গিয়েছে। এতদিন একাধিক রিপোর্টে পরবর্তী Xiaomi ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকার খবর সামনে এসেছিল।

xiaomi mi band 4 weibo Xiaomi Mi Band 4

11 জুন লঞ্চ হবে Xiaomi Mi Band 4
ছবি: Weibo

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল  Mi Band 4 এ একটি OLED কালার ডিসপ্লে থাকতে চলেছে।  Mi Band 3 তে ছিল একটি মনোক্রোম OLED ডিসপ্লে। এছাড়াও  Mi Band 4 এ থাকতে পারে আগের থেকে উন্নত হার্ট রেট সেন্সর।

এখনও  Mi Band 4 এর দাম জানা যায়নি। ভারতে 1,999 টাকায় লঞ্চ হয়েছিল  Mi Band 3। 11 জুন চিনে 199 ইউয়ান (প্রায় 1,999 টাকা) দামে লঞ্চ হতে পারে  Mi Band 4।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  2. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  3. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  4. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  5. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  6. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  7. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  8. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  9. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  10. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »