এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ফেব্রুয়ারি 2019 13:36 IST
হাইলাইট
  • 2,499 টাকা থেকে Mi Men's Sports Shoes 2 জুতোর দাম শুরু হচ্ছে
  • 15 মার্চ কালো, ধূসর ও নীল রঙে এই জুতো বিক্রি শুরু হবে
  • ভারতে মোট 5000 জুতো বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে Xiaomi

ভারতে 2,499 টাকা থেকে Mi Men's Sports Shoes 2 এর দাম শুরু হচ্ছে

টিজার প্রকাশের দুই দিনের মধ্যে ভারতে নতুন জুতো লঞ্চ করল Xiaomi। ছেলেদের জন্য স্পোর্টস শু ভারতে লঞ্চ করেছে চীনের কোম্পানিটি।  এতদিন চীনে বিক্রি হলেও এই প্রথম ভারতে Xiaomi  -র জুতো পাওয়া যাবে। পাঁচটি আলাদা মেটিরিয়াল দিয়ে তৈরি হয়েছে এই জুতো।  কোম্পানি জানিয়েছে দারুন টেকসই এই জুতো পরে হাঁটার সময়  কোন ঝাকুনি অনুভব হবে না,  একই সাথে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

ভারতে 2,499 টাকা  থেকে Mi Men's Sports Shoes 2 এর দাম শুরু হচ্ছে। 15 মার্চ  কালো, ধূসর ও নীল  রঙে  এই জুতো বিক্রি শুরু হবে।  প্লাটফর্মে লঞ্চ হওয়ার কারণে নির্দিষ্ট পরিমাণ জুতো বিক্রি করবে  কোম্পানি। এই প্রতিবেদন লেখার সময় 8354 টি জুতো বিক্রি হয়েছে। শুরুতে 10 দিনে 5000 জুতো বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল Xiaomi। ভারতে Mi Men's Sports Shoes 2 কিনতে এখানে ক্লিক করুন

Advertisement

Mi Shoes are being offered on Xiaomi crowdfunding platform

 

লঞ্চের সময় Xiaomi অনলাইন বিক্রি বিভাগের প্রধান রঘু রেড্ডি এক বিবৃতিতে জানিয়েছেন, “ 2019 সালের শুরুতেই নতুন দুটি বিভাগের প্রডাক্ট লঞ্চ করেছে Xiaomi। ব্যবহার আরও একটি নতুন লাইফস্টাইল প্রোডাক্ট লঞ্চ করে আমরা উত্তেজিত। কোম্পানির ক্রাউডফান্ডিং প্লাটফর্মে বিক্রি শুরু হবে Mi Men's Sports Shoes 2। সঠিক দামে দারুন ডিজাইন ও আরাম দিয়ে এই জুতোর মাধ্যমে কোম্পানির ফ্যানেদের মন জয় করতে পারব বলে আশা প্রকাশ করছি।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Shoes
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.