75 ইঞ্চি 4K LED স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 নভেম্বর 2018 15:53 IST
হাইলাইট
  • 75 ইঞ্চি 4K LED স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi
  • থাকছে 64 বিট A53 কোয়াড কোর প্রসেসার
  • সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ

চিনে 75 ইঞ্চি Mi TV 4S এর দাম 7,999 ইউয়ান (প্রায় 82,100 টাকা)

Photo Credit: Xiaomi

নতুন 75 ইঞ্চি 4K LED স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi। Mi TV 4S মডেলে চিনে এই টিভি লঞ্চ হয়েছে। 23 নভেম্বর থেকে প্রতিবেশী দেশে বিক্রি শুরু হবে এই টিভি। ইতিমধ্যেই 43 ইঞ্চি ও 55 ইঞ্চি ভেরিয়েন্টে Mi TV 4S পাওয়া যায়। সম্রতি Mi TV 4 সিরিজেও 75 ইঞ্চি মডেল লঞ্চ হয়েছিল।

চিনে 75 ইঞ্চি Mi TV 4S এর দাম 7,999 ইউয়ান (প্রায় 82,100 টাকা)। মে মাসে লঞ্চ হয়েছিল 43 ইঞ্চি Mi TV 4S। চিনে এই টিভির দাম 1,799 ইউয়ান (প্রায় 19,100 তকা)। অন্যদিকে 55 ইঞ্চি Mi TV 4S এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,100 টাকা)।

Advertisement

পাতলা বেজেল সহ 75 ইঞ্চি Mi TV 4S এ রয়েছে 4K প্যানেল। টিভির ভিতরে থাকছে 64 বিট A53 কোয়াড কোর প্রসেসার। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ। রয়েছে HDR, Bluetooth, DTS-HD আর Dolby audio সাপোর্ট আর Wifi কানেক্টিভিটি।

কোম্পানির অন্যান্য সব স্মার্ট টিভির মতোই 75 ইঞ্চি Mi TV 4S এ রয়েছে Patchwall ইউজার ইন্টারফেস। রিমোটে ভয়েস কমান্ডের মাধ্যমে এই টিভি কন্ট্রোল করা সম্ভব। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে চিনে 23 নভেম্বর থেকে কেনা যাবে এই টিভি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: xiaomi, mi tv 4s
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.