ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ ভারতে নতুন ড্যাশ ক্যামেরা লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2019 09:17 IST
হাইলাইট
  • Yi Dash Camera তে থাকছে 165 ডিগ্রি ফিল্ড অফ ভিউ
  • Yi Dash Camera ত রয়েছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে
  • Yi Dash Camera -র দাম 5,200 টাকা

Yi Dash Camera -র দাম 5,200 টাকা।

Yi ব্র্যান্ডের অধীনে ভারতে নতুন ড্যাশ ক্যামেরা লঞ্চ করল Xiaomi। নতুন এই ড্যাশ ক্যামেরার নাম Yi Dash Camera। এর আগে ভারতে Yi Action Camera, Yi 4K Action Camera আর Yi Home Security Camera লঞ্চ করেছিল চিনের কোম্পনিটি। নতুন এই ড্যাশ ক্যামেরা ইনস্টল থাকলে গাড়ি চলার সময় রেকর্ডিং চালু হয়ে যাবে। Yi Dash Camera -র দাম 5,200 টাকা।

গাড়ির উইন্ডস্ক্রিনে এই ড্যাশ ক্যামেরা ইনস্টল করা যাবে। এই ক্যামেরা সব সময় রেকর্ড করতে থাকবে। গাড়ি চালানোর সময় দূর্ঘটনা হলে তা রেকর্ড থাকবে এই ক্যামেরায়। Yi Dash Camera তে থাকছে 165 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। 1080p রেসোলিউশনে 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে রেকর্ড করতে পারবে এই ক্যামেরা।

Advertisement

এই ড্যাশ ক্যামেরায় রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। হঠাৎ গাড়ির সামনে বিপদ এলে ড্রাইভারকে সতর্ক করবে এই স্মার্ট ড্যাশ ক্যামেরা। সামনের গাড়ি হঠাৎ গতি কমিয়ে দিলেও ড্রাইভারকে সতর্ক করবে Yi Dash Camera।

Yi Dash Camera ত রয়েছে একটি 2.7 ইঞ্চি 16:9 অ্যাসপেক্ট রেশিওর 1080p ডিসপ্লে। সেখানেই ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ দেখা যাবে। এই ক্যামেরায় রয়েছে Wifi সাপোর্ট। চাইলে এই ড্যাশ ক্যামেরার ফুটেজ সরাসরি স্ট্রিম করা যাবে।

Yi Dash Camera তে রয়েছে একটি G সেন্সর। আপতকালীন সময়ে যা নিজে থেকেই এই ক্যামেরাকে রেকর্ড করতে সাহায্য করে। Amazon.in থেকে কেনা যাবে Xiaomi -র ড্যাশ ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.