জলের দরে বিক্রি হচ্ছে এই দশটি জনপ্রিয় অ্যাপ ও গেম

Android ডিভাইসে Play Store ও Apple ডিভাইসে App Store থেকে বিভিন্ন পেইড অ্যাপে ছাড় পাওয়া যাচ্ছে। সময় নষ্ট না করে এখনই দেখে নিন কোন অ্যাপে কত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

জলের দরে বিক্রি হচ্ছে এই দশটি জনপ্রিয় অ্যাপ ও গেম

বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে Play Store ও Apple ডিভাইসে App Store থেকে বিভিন্ন পেইড অ্যাপে ছাড় পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে একাধিক জনপ্রিয় অ্যাপে মিলছে বড় ডিসকাউন্ট
  • Play Store ও Apple ডিভাইসে App Store থেকে পেড অ্যাপে ছাড় পাওয়া যাচ্ছে
  • দেখে নিন কোন অ্যাপে কত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে একাধিক জনপ্রিয় অ্যাপে মিলছে বড় ডিসকাউন্ট। Android ডিভাইসে Play Store ও Apple ডিভাইসে App Store থেকে বিভিন্ন পেইড অ্যাপে ছাড় পাওয়া যাচ্ছে। সময় নষ্ট না করে এখনই দেখে নিন কোন অ্যাপে কত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

 

1. Nova Launcher Prime (Android)

Nova Launcher এর প্রিমিয়াম ভার্সান Nova Launcher Prime। বিনামূল্যে এই অ্যাপ ব্যবহার করা গেলেও প্রাইম ভার্সানে অনেক সুবিধা পাওয়া যায়। সম্ভবত Android ফোনের সেরা লঞ্চার এটি। সখের Android ফোনের হোম স্ক্রিন নিজের মতো করে সাজিয়ে তুলতে Nova Launcher এর বিকল্প নেই। Nova Launcher Prime এর দাম 99 টাকা হলেও বিশেষ সেলে মাত্র 10 টাকায় এই অ্যাপ কেনা যাবে।

 ডাউনলোড

 

2. 7 Minute Workout Pro (Android)

সাত মিনিট ওয়ার্কআউটের তত্ত্ব সঠিক কী না তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ থাকলেও যথেষ্ট জনপ্রিয় 7 Minute Workout Pro অ্যাপ। 350 টাকা দাম হলেও বিশেষ সেলে মাত্র 75 টাকায় পাওয়া যাচ্ছে এই অ্যাপ।

ডাউনলোড

 

3. Fantastical 2 (iOS)

400 টাকা দাম হলেও এখন মাত্র 159 টাকায় পাওয়া যাচ্ছে Fantastical 2 অ্যাপ। এটি iOS অপারেটিং সিস্টেমের ডিফল্ট ক্যালেন্ডার অ্যাপ ছাড়া একমাত্র ক্যালেন্ডার অ্যাপ।

ডাউনলোড

 

আরও পড়ুন:  2018 সালে ইন্টারনেটের জনপ্রিয় 10টি মিম

 

4. Moon+ Reader Pro (Android)

430 টাকা দাম হলেও মাত্র 200 টাকায় Play Store থেকে Moon+ Reader Pro ডাউনলোড করা যাচ্ছে। 4 জানুয়ারি পর্যন্ত ডিস্কাউন্টে পাওয়া যাবে এই অ্যাপ। Android ফোনে ই-বুক পড়ার জন্য জনপ্রিয় Moon+ Reader Pro।

ডাউনলোড

 

5. Reigns: Game of Thrones (Android ও iOS)

Play Store এ 159 টাকা আর App Store এ 160 টাকায় পাওয়া যাচ্ছে Reigns: Game of Thrones।

ডাউনলোড: Android | iOS

 

6. Network Analyzer Pro (Android)

নেটওয়ার্ক সম্পর্কিত যে কোন সমস্যা খুঁজে বার করতে সাহায্য করে এই অ্যাপ। 290 টাকা দামের Network Analyzer Pro কিনতে মাত্র 80 টাকা খরচ হবে।

ডাউনলোড

 

আরও পড়ুন: 2018 সালের সুপারহিট দশটি স্মার্টফোন

 

7. Sid Meier's Civilization 6 (iOS)

এই বছর অক্টোবরে iOS এ এসেছিল এই গেম। বিনামূল্যে এই গেম ডাউনলোড করা গেলেও গেম খেলার জন্য গেমের মধ্যে টাকা খরচ করতে হয়। এই গেম খেলতে মোট 4,699 টাকা খরচ হলেও এখন 1,199 টাকা খরচ করে গেম শেষ করা যাচ্ছে।

ডাউনলোড

 

8. The Room Three (Android ও iOS)

Play Store এ 270 টাকা দাম হলেও মাত্র 180 টাকায় এই গেম পাওয়া যাচ্ছে। App Store এ 318 টাকা দামের এই গেম ডাউনলড করতে 159 টাকা খরচ হবে।

ডাউনলোড: Android | iOS

 

9. Baldur's Gate (iOS)

App Store থেকে মাত্র 370 টাকায় Baldur's Gate ডাউনলড করা যাচ্ছে। বড় ডিসপ্লের জন্য এই গেম ডিজাইন করা হয়েছে।

ডাউনলোড

 

আরও পড়ুন: 2018 সালে WhatsApp –এ যোগ হয়েছে এই ফিচারগুলি

 

10. Truecaller Premium (Android)

ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Truecaller অ্যাপ। এবার প্রিমিয়াম সার্ভিসে 25 শতাংশ ছাড় দিতে শুরু করল কোম্পানি। প্রিমিয়াম সাবস্ক্রিপশানে কল রেকর্ড করা যায়। এছাড়াও কোন ব্যাক্তি আপনার প্রোফাইলে ঢুঁ মারলে দেখা যায়। প্রিমিয়াম সার্ভিসে বিজ্ঞাপনের হাত থেকেও রেহাই মেলে।

ডাউনলোড

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  2. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  3. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  4. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  5. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  6. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  7. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  8. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  9. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  10. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »