Facebook Messenger এর মধ্যেই লুকিয়ে আছে দুর্দান্ত এই ফিচার, দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 মার্চ 2019 17:33 IST
হাইলাইট
  • Messenger অ্যাপ এ পৌঁছালো “ডার্ক মোড”
  • ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে
  • AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য চোখে

যে কোন ডিভাইসে Messenger এ ডার্ক মোড শুরু করা যাবে

Messenger অ্যাপ এ পৌঁছালো “ডার্ক মোড”। যে কোন Android ও iOS ডিভাইসে এই ফিচার ব্যবহার করা যাবে। গত বছর অক্টোবর মাসে এই ফিচার নিয়ে আসার কথা জানিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

সোমবার এক ব্লগ পোস্টে Facebook জানিয়েছে “আমরা লুকিয়ে রাখার চেষ্টা করলেও ইতিমধ্যেই অনেকেই Messenger অ্যাপের ডার্ক মোড খুঁজে পেয়েছেন।আপাতত সীমিত সময়ের জন্য এই ফিচার ব্যবহার করা যাবে। চাঁদের ইমোজি পাঠিয়ে যে কোনও ডিভাইসে Facebook Messenger এ ডার্ক মোড অন করা যাবে।”

Messenger অ্যাপ এ পৌঁছালো “ডার্ক মোড”
ছবি: Reddit/ Hegaton

 

চাঁদের ইমোজি পাঠিয়ে যে কোন ডিভাইসে Messenger এ ডার্ক মোড শুরু করা যাবে। নির্দিষ্ট এই ইমোজি পাঠালেই Messenger অ্যাপ এর মধ্যে ‘ডার্ক মোড' অন করার অপশান চলে আসবে।

Advertisement

ডার্ক মোডে Messenger অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে। এর ফলে চোখে যেমন কম চাপ পড়বে একই ভাবে ব্যাটারি ব্যাক আপ বাড়াতে সাহায্য করবে ডার্ক মোড। বিশেষ করে ফোনে AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য চোখে পড়বে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Facebook Messenger
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.