কবে লঞ্চ হবে FIFA 20? জানিয়ে দিল EA

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 সেপ্টেম্বর 2019 13:17 IST
হাইলাইট
  • বিনামূল্যে FIFA 20 ডেমো ভার্সান ডাউনলোড করা যাবে
  • PS4, Xbox One আর PC তে FIFA 20 ডেমো ভার্সান ডাউনলোড করে খেলা যাচ্ছে
  • Nintendo Switch এ এখনও FIFA 20 ডেমো ভার্সান পৌঁছায়নি

সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে FIFA 20

বিশ্বের সবথেকে জনপ্রিয় ফুটবল গেম FIFA। এবার নতুন ভার্সান সামনে আসতে চলেছে 27 সেপ্টেম্বর লঞ্চ হবে নতুন FIFA 20। ইতিমধ্যেই PS4, Xbox One আর PC তে FIFA 20 ডেমো ভার্সান ডাউনলোড করে খেলা যাচ্ছে। যদিও এখনও Nintendo Switch এ এখনও FIFA 20 ডেমো ভার্সান পৌঁছায়নি।

অন্যান্য FIFA ভার্সানের মতোই FIFA 20 গেমেও কিক অফ ফুটবল ম্যাচ খেলা যাবে। Microsoft Store, PlayStation Store আর Origin Store থেকে এখনই FIFA 20 ডেমো ভার্সান ইনস্টল করা যাবে। বিনামূল্যে FIFA 20 ডেমো ভার্সান ডাউনলোড করে ইনস্টল করা যাবে। তবে ডেমো ভার্সানে সেভ থাকা প্রোফাইল ফুল ভার্সানে নিয়ে যাওয়া যাবে কি না জানায়নি EA।

FIFA 20 ভার্সানে উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ গ্রুপ স্টেজে চেলসি, বোরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, পিএসজি, রিয়াল মাদ্রিদ এবং টটেনহ্যামের মতো দলগুলি নিয়ে খেলা যাবে। সান্তিয়াগো বার্নাবাসু এবং স্ট্যামফোর্ড ব্রিজ এর মতো জনপ্রিয় স্টেডিয়ামে এই ম্যাচ খেলা যাবে। এছাড়াও ডেমো ভার্সান থাকছে নতুন স্ট্রিট স্টাইল ফুটবল।

ইতিমধ্যেই Xbox One, PS4 আর PC -র জন্য FIFA 20 প্রি-অর্ডার শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড এডিশনে FIFA 20 কিনতে 3,999 টাকা খরচ হবে। FIFA 20 চ্যাম্পিয়ান্স লিগ এডিশন এর দাম 5,999 টাকা। Nintendo Switch এ FIFA 20 লেগাসি এডিশনের দাম 3,999 টাকা। EA Access সাবস্ক্রিপশন থাকলে অতিরিক্ত ছাড় ও সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: FIFA 20, FIFA 20 Demo, EA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.