Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 মে 2026 12:51 IST
হাইলাইট
  • Chrome নিঃশব্দে ডিভাইসে প্রায় 4 জিবি AI মডেল ফাইল ডাউনলোড করছে
  • ব্যবহারকারীরা কোনও নোটিফিকেশন বা এলার্ট পাচ্ছেন না
  • ফাইলটি অন-ডিভাইস AI টাস্কের জন্য Gemini Nano-এর সঙ্গে যুক্ত

Chrome silently downloads a 4GB AI model file on some users’ devices without permission

Photo Credit: Pixabay / deepanker70

Google Chrome বরাবরই বেশি মেমরি ব্যবহার করার জন্য পরিচিত। ফলে যাদের ল্যাপটপ বা কম্পিউটারে মেমরি কম, তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটা গেল পুরনো সমস্যা। এবার গুগলের দৌলতে এক নতুন সমস্যা এসে হাজির হয়েছে। সম্প্রতি খবর সামনে এসেছে যে, Chrome ইউজারদের অজান্তেই তাদের ডিভাইসে প্রায় 4 জিবি আকারের AI মডেল ফাইল ডাউনলোড করেছে। সেই ফাইলটির নাম weights.bin এবং এটি Gemini Nano AI মডেলের সঙ্গে যুক্ত। যাদের ডিভাইসে স্টোরেজ কম আছে, সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য ফাইলটি সমস্যা সৃষ্টি করতে পারে। ফাইলটির আসলে কী কাজ ও কীভাবে ডিলিট করবেন, তার উত্তর রইল এই প্রতিবেদনে।

Google Chrome ব্রাউজারের 4 জিবি AI ফাইলে কী আছে?

weights.bin আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল সাধারণ ক্লাউড ভিত্তিক এআই-এর মতো সবকিছু সার্ভারে প্রসেস না করে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। এটি মূলত স্ক্যাম ডিটেকশন, অটোফিল সাজেশন, ও 'হেল্প মি টু রাইট' ফিচার চালাতে ব্যবহৃত হয়।

ফাইলটি গুগল ক্রোমের অ্যাপ্লিকেশন ডেটা ফোল্ডারে জমা হয়। ব্যবহারকারীদের দাবি, ফাইল ডাউনলোড হওয়ার আগে গুগল কোনও নোটিফিকেশন তাদেরকে দেখায়নি। তবে সুবিধার কথা হল, আপনি চাইলে 4 জিবি সাইজের ফাইলটি সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন।

আপনার ডিভাইসে ফাইল ডাউনলোড হয়েছে কিনা, তা আগে চেক করা জরুরি। প্রথমে উইন্ডোজ ল্যাপটপ থেকে ফাইল এক্সপ্লোরার খুলতে হবে। সেখানে অ্যাড্রেস বারে %LOCALAPPDATA%\Google\Chrome\User Data পেস্ট করুন। তারপর OptGuideOnDeviceModel ফোল্ডার খুলুন। যদি সেখানে weights.bin ফাইল থাকে, তাহলে বুঝতে হবে জেমিনাই ন্যানো অন-ডিভাইস মডেল ডাউনলোড হয়ে আছে।

ম্যাকবুকের ক্ষেত্রে চেক করার জন্য ইউজারদের প্রথমে ক্রোমে গিয়ে অ্যাপ্লিকেশন সাপোর্ট ফোল্ডার খুলতে হবে। সেখানে ক্রোম সেকশন খুলে ডিফল্ট ফোল্ডারে ঢুকতে হবে। তারপর OptGuideOnDeviceModel নামের ফোল্ডারে যেতে হবে। সেখানে weights.bin নামে কোনও ফাইল থাকার অর্থ হল, AI মডেল ডিভাইসে ডাউনলোড হয়ে আছে। 

ফাইল ডিলিট করলেই কিছু কাজ মিটবে না৷ কারণ সঠিক পদ্ধতি না জানলে ক্রোম পরবর্তীতে আবার ডাউনলোড করতে পারে। তাই সবার আগে ক্রোমের অন-ডিভাইস AI ফিচারগুলি বন্ধ করতে হবে। তার জন্য ক্রোম খুলে সেটিংসে গিয়ে সিস্টেম সেকশন থেকে অন-ডিভাইস এআই বন্ধ করতে হবে। তারপর ফাইলটি ডিলিট করলে কাজ হাসিল।

কিন্তু অপশন না দেখে গেলে অ্যাড্রেস বারে ম্যানুয়ালি chrome://flags লিখে AI সম্পর্কিত এক্সপেরিমেন্টাল ফ্ল্যাগস ডিজেবল করতে হবে। রিপোর্ট অনুযায়ী, এই ফিচার অফ করে রাখলে Gemini Nano ভিত্তিক বেশ কিছু AI পরিচালিত ক্রোম টুল কাজ করা বন্ধ করতে পারে, যার মধ্যে AI রাইটিং অ্যাসিস্ট্যান্স, স্মার্ট সাজেশন, এবং কিছু অন-ডিভাইস AI ফিচার আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা নিশ্চিত করল সংস্থা
  2. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  3. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  4. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  5. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  6. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  7. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  8. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  9. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  10. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.