ট্যাবলেট তৈরী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল Google

বৃহস্পতিবার প্রথম Google এর ট্যাবলেট বিক্রি বন্ধের সিদ্ধান্তের খবর সামনে এসেছিল। রিপোর্টে জানানো হয়েছিল ট্যাবলেটের পরিবর্তে এবার থেকে ল্যাপটপ তৈরী করবে Google।

ট্যাবলেট তৈরী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল Google
হাইলাইট
  • ট্যাবলেট তৈরী করবে না Google
  • শুধুমাত্র ল্যাপটপ তৈরীতে মন দেবে কোম্পানি
  • Chrome OS ল্যাপটপ লঞ্চ করবে মার্কিন কোম্পানিটি
বিজ্ঞাপন

আর কোন ট্যাবলেট তৈরী করবে না Google। পরিবর্তে Chrome OS ল্যাপটপ তৈরীতে মন দেবে কোম্পানি। সম্প্রতি এই কথা জানিয়েছেন কোম্পানির হার্ডওয়্যার দলের প্রধান রিক অস্টারলো। সম্প্রতি একাধিক রিপোর্তে এই খবর জানা গিয়েছিল। এর পরেই টেক দুনিয়ায় জনপনা তুঙ্গে ওঠে। Google জানিয়েছে ট্যাবলেট তৈরীর পরিবর্তে Chrome OS ল্যাপটপ তৈরী করবে কোম্পানি। 2018 সালে লঞ্চ হয়েছিল Pixel Slate। এটাই কোম্পানির শেষ ট্যাবলেট হতে চলেছে।

বৃহস্পতিবার প্রথম Google এর ট্যাবলেট বিক্রি বন্ধের সিদ্ধান্তের খবর সামনে এসেছিল। রিপোর্টে জানানো হয়েছিল ট্যাবলেটের পরিবর্তে এবার থেকে ল্যাপটপ তৈরী করবে Google।

ইতিমধ্যেই একাধিক ট্যাবলেট তৈরী করলেও কখনই গ্রাহকের মন জিততে পারেনি মার্কিন কোম্পানিটি। 2012 সালে Nexus 7 এর হার ধরে ভারতে ট্যাবলেট বিক্রি শুরু করেছিল Google। Apple ছাড়া ট্যাবলেট তৈরী করে অন্য কোন কোম্পানি বিশেষ লাভ করতে পারেনি।

কোম্পানির Pixel সিরিজের স্মার্টফোন জনপ্রিয় হলেও Pixel ট্যাবলেট জনপ্রিয়তা পায়নি। এই মুহুর্তে Google এর লেটেস্ট ট্যাবলেট Pixel Slate এ Chrome OS অপারেটিং সিস্টেম চলে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  2. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  3. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  4. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  5. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  6. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  7. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  8. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  9. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  10. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »