Google Maps থেকে অটোর ভাড়া জানবেন কীভাবে?

বিজ্ঞাপন
Indo-Asian News Service, আপডেট: 17 ডিসেম্বর 2018 17:40 IST

সম্প্রতি Google Maps এর ‘পাবলিক ট্রান্সপোর্ট' বিভাগে যোগ হয়েছে অটো রিক্সা। আপাতত শুধুমাত্র দিল্লিতে এই পরিষেবা শুরু করেছে Google। নেভিগেশানে ‘পাবলিক ট্রান্সপোর্ট' সিলেক্ট করলে এবার থেকে অটো রিক্সার সম্ভাব্য ভাড়া জানিয়ে দেবে Google Maps। সম্প্রতি এক বিবৃতিতে এই খবর প্রকাশ করেছে Google।

Google Maps এর ‘পাবলিক ট্রান্সপোর্ট' আর ‘ক্যাব' বিভাগে নতুন এই ফিচার শুরু হয়েছে। যে কোন ট্রিপের যাত্রা পথের উপরে নির্ভর করে দিল্লি পুলিশের নির্দিষ্ট ভাড়ার সাথে সামঞ্জস্ব রেখে এই সম্ভাব্য ভাড়া দেখাবে নেভিগেশান অ্যাপটি।

তবে ভবিষ্যতে দিল্লির বাইরে অন্য কোন শহরেও এই পরিষেবা শুরু হবে কী না তা জানায়নি Google। আপাতিত শুধুমাত্র Android ডিভাইস থেকে Google Maps ব্যবহার করলে এই ফিচার পাওয়া যাবে।

তবে নতুন এই ফিচার ব্যবহার করতে Play Store থেকে Google Maps অ্যাপ আপডেট করতে হবে। এরপরে যেখানে যাবেন সেই জায়গার নাম সার্চ করে ন্নেভিগেশানে ‘পাবলিক ট্রান্সপোর্ট' সিলেক্ট করলে আটো রিক্সা আইকন দেখা যাবে। এই মোডে যাত্রা শুরুর আগেই অটো রিক্সার সম্ভাব্য ভাড়া দেখে নিতে পারবেন গ্রাহক।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Maps
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.