এবার বিরাট, রোহিতের ক্রিকেট দুনিয়া শাসন বিনামূল্যে লাইভ দেখুন JioTV তে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 সেপ্টেম্বর 2018 14:51 IST
হাইলাইট
  • আগামী পাঁচ বছর ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি  সম্প্রচার করবে JioTV
  • টেস্ট ম্যাচ, ওয়ান ডে ইন্টারন্যাশানাল ও টি টোয়েন্ট ম্যাচে
  • একই ভাবে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ সরাসরি সম্প্রচার করে Airtel TV

আগামী পাঁচ বছর ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে JioTV।

আগামী পাঁচ বছর ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি  সম্প্রচার করবে JioTV। Star ইন্ডিয়ার সাথে নতুন এক চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ সরাসরি দেখানোর স্বত্ত্ব পেয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। নতুন এই চুক্তি অনুযায়ী ভারতীয় দলের সব টেস্ট ম্যাচ, ওয়ান ডে ইন্টারন্যাশানাল ও টি টোয়েন্ট ম্যাচের সাথেই আইপিএলের মতো বিসিসিআইয়ের প্রিমিয়ার ঘরোয়া প্রতিযোগিতাগুলি সরাসরি সম্প্রচারিত হবে JioTV অ্যাপ থেকে। এছাড়াও Hotstar থেকেও আগের মতোই ভারতীয় দলের ম্যাচ দেখা যাবে। একই ভাবে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ সরাসরি সম্প্রচার করে Airtel TV। এক বিবৃতিতে জিও জানিয়েছীই প্রথম কোন  ক্রিকেট প্রোডাকশান, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও একটি হাই স্পিড  নেটওয়ার্ক একসাথেহাত মিলিয়ে ক্রিকেট ম্যাচ দেখাবে।

JioTV –র মাধ্যমে ক্রিকেট ম্যাচ দেখতে একটি অ্যাক্টিভ Jio নম্বর থাকা বাধ্যতামূলক। তবে এই ম্যাচ দেখার জন্য Jio গ্রাহকদের অতিরিক্ত কোন মূল্য দিতে হবে না। কোম্পানির সব Prime গ্রাহকরা এই সুবিধা পাবেন। Android ও iOS থেকে ডাউনলোড করা যাবে JioTV অ্যাপ। শুধুমাত্র জুলাই মাসে 1.1 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। এর ফলে এখন ভারতের দ্বিতীয় একক বৃহত্তম নেটওয়ার্কের তকমা ধরে রেখেছে জিও। প্রসঙ্গত গত মাসে Vodafone ও Idea এক হয়ে গিয়ে দেশের বৃহত্তম নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছে।

Jio-Star চুক্তি প্রসঙ্গে  কোম্পানির ডিরেক্টার আকাশ আম্বানি বলেন, “প্রত্যেক ভারতীয়র কাছে কম দামে হাই স্পিড ডাটার সাথে সেরা খেলার ইভেন্ট পৌঁছে যাওয়া উচিত। Star এর সাথে একসাথে হাত মিলিয়ে আমরা Jio গ্রাহকদের সেরাখেলার সাথেই  সেরা ডিজিটাল পরিকাঠামো উপহার দিতে চাই।”

Star ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টার সঞ্জয় গুপ্তা বলেন, “গত পাঁচ বছরে আমরা ভারতবাসীর খেলা দেখার অভ্যাস বদলে দিয়েছি। Jio –র সাথে হাত মিলিয়ে আমরা আরও বেশি ভারতবাসীকে ক্রিকেট উপহার দিতে পারব।”

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.