মাত্র 10 মিনিটে 1 লক্ষ টাকা লোন দেবে এই ফোন প্রস্তুতকারী সংস্থা

Mi Credit লঞ্চ করল Xiaomi। ইন্সট্যান্ট পার্সোনাল লোন পাওয়া যাবে Xiaomi র নতুন এই প্ল্যাটফর্মে। গ্রাহকদের লোন দেওয়ার জন্যই লঞ্চ করা হয়েছে প্ল্যাটফর্ম

মাত্র 10 মিনিটে 1 লক্ষ টাকা লোন দেবে এই ফোন প্রস্তুতকারী সংস্থা

নতুন Mi Credit লোন সার্ভিস লঞ্চ করল Xiaomi

হাইলাইট
  • Xiaomi র নতুন ইন্টারনেট সার্ভিস Mi Credit
  • 1,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে এই সার্ভিসে
  • শুধুমাত্র MIUI ইউজাররা এই সার্ভিস ব্যাবহার করতে পারবেন
বিজ্ঞাপন

বাজারে পাররোনাল লোন নেওয়ার ঝক্কি কম নয়। যে কোন কোম্পানির কাছে পাররোনাল লোন নিতে গেলে জমা দিতে হয় একাধিক ডকুমেন্ট। তার পরে গালে হাত দিয়ে বসে থাকতে হয় সেই লোন পাওয়ার অপেক্ষায়। সেই দিন বদলের সময় এসেছে। এবার মোবাইলে এক ক্লিকে মাত্র 10 মিনিটে পায়ে যাবেন পার্সোনাল লোন।

ভারতে Mi Credit লঞ্চ করল Xiaomi। ইন্সট্যান্ট পার্সোনাল লোন পাওয়া যাবে Xiaomi র নতুন এই প্ল্যাটফর্মে। চিনের এই কোম্পানিটি জানিয়েছে গ্রাহকদের ইন্সট্যান্ট লোন দেওয়ার জন্যই লঞ্চ করা হয়েছে  Mi Credit প্ল্যাটফর্ম। এই অ্যাপে লগ ইন করে জলদি লোলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানির গ্রাহকরা। ইন্সট্যান্ট পার্সোনাল লোন সার্ভিস KreditBee এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস লঞ্চ করেছে Xiaomi। প্রসঙ্গত এই মাসেই Mi Music ও Mi Video অ্যাপদুটি লঞ্চের কথা ঘোষনা করেছিল Xiaomi।

শুধুমাত্র কোম্পানির MIUI ইউজাররাই ব্যাবহার করতে পারবেন নতুন এই Mi Credit প্ল্যাটফর্ম। 1,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। শুধুমাত্র তরুন প্রফেশানালদের দেওয়া হবে এই লোন। কোম্পানি জানিয়েচঘে মাত্র 10 মিনিটেই গ্রাহকরা লোন পেয়ে যেতে পারেন এই প্ল্যাটফর্মে। তবে এই লোন পেতে গেলে গ্রাহকদের KYV ভেরিফিকেশান বাধ্যতামুলক। আগেই জানানো হয়েছে এই সার্ভিস পাবেন শুধুমাত্র কোম্পানির MIUI ইউজাররা। তাই স্টক Android চলা Xiaomi Mi A1 এর ব্যাবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবেন।

Xiaomi এ ভাইস প্রেসিডেন্ট মনু জৈন জানিয়েছেন, “Mi Credit এর হাত ধরে ভারতে কোম্পানির গ্রাহকদের কাছে পৌঁছে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট সার্ভিস। এর মাধ্যমে উপকৃত হবেন গ্রাহকরা।”

নিজেদের প্রোডাক্ট আরও বেশি করে বিক্রি করতে এন লোন সার্ভিস কাজে লাগাবে শাওমি। দেশের স্মার্টফোন বাজারে একাধিপত্য দেখানোর পরে এবার অনলাইন সার্ভিসেও বাজার শখত করতেই এই পদক্ষেপ নিয়েছে বেজিং এর এই কোম্পানি।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »