আপনার কাছে NFC সুবিধাযুক্তযুক্ত ফোন ও দোকানে পয়েন্ট অফ সেল মেশিন (POS) থাকলে টার্মিনালে ট্যাপ করেই UPI পেমেন্ট করা যাবে।
Photo Credit: Paytm
UPI Tap & Pay works through NFC-enabled PoS terminals
ক্রেতা থেকে বিক্রেতা, এখন অনলাইনে UPI পেমেন্টেই বেশি স্বাচ্ছন্দ্য দুই পক্ষের। কিন্তু দোকানে টাকা মেটাতে গিয়ে যদি দেখেন স্মার্টফোনের ডেটা খতম, তাহলে আর বিড়ম্বনার অন্ত থাকে না। তাই Android ও iOS ডিভাইসে ইন্টারনেট ছাড়াই পেমেন্ট সম্ভব করতে নতুন "ট্যাপ এবং পে" (Tap and Pay) ব্যবস্থার ঘোষণা হয়েছে। আপনার কাছে NFC সুবিধাযুক্তযুক্ত স্মার্টফোন ও দোকানে পয়েন্ট অফ সেল মেশিন (POS) থাকলেই টার্মিনালে ট্যাপ করে ইউপিআই পেমেন্ট করা যাবে। ইন্টারনেটের অনুপস্থিতি বাধা হয়ে দাঁড়াবে না। কনট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো মেশিনের উপর ফোন ধরলেই পেমেন্ট সম্পন্ন হবে।
মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 অনুষ্ঠানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা এনএফসি-নির্ভর ইউপিআই পরিষেবার উন্মোচন করেছেন। MyUPI নামে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কাস্টমার সাপোর্ট পরিষেবাও নিয়ে এসেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)।
ইউপিআই ট্যাপ ও পে নিয়ার ফিল্ড কম্পিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে কাছাকাছি থাকা দুটি ডিভাইস তারবিহীন পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করার ক্ষমতা পায়। ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান বা হাতে পেমেন্টের তথ্য টাইপ না করেই পয়েন্ট অফ সেল মেশিনে ইউপিআই পেমেন্ট করতে পারবে।
ক্রেতার কাছে এনএফসি ফিচার থাকা স্মার্টফোন এবং দোকানে একই সুবিধাযুক্ত পয়েন্ট অফ সেল মেশিন থাকতে হবে। ফোন আনলক করে মেশিনের কাছে ধরতে হবে বা ট্যাপ করতে হবে। এই পদ্ধতিতে লেনদেনের জন্য ফোনে ডেটা থাকা বাধ্যতামূলক নয়। কারণ পেমেন্ট প্রক্রিয়া PoS-এর ইন্টারনেট ব্যবহার করে সম্পন্ন হবে।
সাধারণ ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও UPI-এর সঙ্গে যুক্ত Rupay ক্রেডিট কার্ডের মাধ্যমে নয়া পদ্ধতিতে টাকা দেওয়া যাবে। 5,000 টাকা পর্যন্ত লেনদেনে পিন লাগবে না। তার বেশি অঙ্কের জন্য ব্যবহারকারীকে টার্মিনালেই পিন টাইপ করতে হবে। মনে রাখবেন, নতুন ব্যবস্থা শুধু এনএফসি সাপোর্টেড স্মার্টফোন ও মেশিনের জন্য।
ইউপিআই হেল্প সাপোর্ট সিস্টেমের আপগ্রেড হল নতুন মাইইউপিআই। এর মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপে থাকা লেনদেনের তথ্য ও অটো পে ম্যানডেট এক জায়গায় দেখা যাবে। "সেফটি সুইচ" ফিচারের মাধ্যমে টাকা কেটে নেওয়া বন্ধ করার অনুরোধ জানানো যাবে। "ইউপিআই নম্বর ডিলিঙ্ক" ফিচারের মাধ্যমে পেমেন্ট নেওয়া বন্ধ করা যাবে।
পেমেন্ট করার আগে যাকে টাকা পাঠানো হচ্ছে, সেই প্রাপকের সম্পর্কে তথ্য দেখাবে MyUPI। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার দাবি জানানোর প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শুরু করার সুবিধা থাকবে। এছাড়াও, "ট্র্যানজাকশন রিপ্লে" ফিচারের মাধ্যমে আগে করা কোনও লেনদেন খুঁজে নিয়ে যে কোনও UPI অ্যাপ থেকে সেটি আবার পেমেন্ট করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999