Nyaya Setu: উকিলের কাছে ছুটতে হবে না, ডিফোর্স থেকে ঘরোয়া বিবাদ, ফ্রি-তে আইনি সাহায্য পাবেন হোয়াটসঅ্যাপে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 জানুয়ারী 2026 16:07 IST
হাইলাইট
  • Nyaya Setu চ্যাটবট এখন হোয়াটসঅ্যাপে উপলব্ধ
  • যে কোনও সময় ঘরে বসে আইনি পরামর্শ পাবে আমজনতা
  • ন্যায় সেতু ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে 7217711814 নম্বরে মেসেজ করতে হবে

Nyaya Setu chatbot now available on WhatsApp

Photo Credit: Unsplash/Grant Davies

সমাজের সকল স্তরের মানুষের কাছে আইনি পরামর্শ এবং সাহায্য পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। নতুন বছর উপলক্ষে কেন্দ্র WhatsApp প্ল্যাটফর্মে ন্যায় সেতু (Nyaya Setu) নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-চালিত একটি চ্যাটবট চালু করেছে। আইন এবং বিচার মন্ত্রকের নতুন চ্যাটবটের মাধ্যমে সাধারণ নাগরিকরা সম্পূর্ণ নিখরচায় আইনি সহায়তা পাবেন। উকিলের কাছে ছোটার আগে হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই আইনের প্যাঁচালো নিয়মকানুন সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যাবে। চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সহজ ও বোধগম্য ভাষায় উত্তর দেবে। পরিষেবা 24x7 উপলব্ধ। অর্থাৎ যে কোনও সময় ঘরে বসে আইনি পরামর্শ নিতে পারবে আমজনতা।

Nyaya Setu চ্যাটবট এখন হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে ন্যায় সেতু চ্যাটবটের কাছে দেওয়ানি, ফৌজদারি মামলা, পারিবারিক বিবাদ, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, গার্হস্থ্য হিংসা, ও কর্পোরেট সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ পাওয়া যাবে। আমজনতা যাতে তার অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সরকারের এমন উদ্যোগ।

ন্যায় সেতু চ্যাটবট হোয়াটসঅ্যাপে কীভাবে ব্যবহার করবেন

  • হোয়াটসঅ্যাপে ন্যায় সেতু চ্যাটবট ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও কাছে ভারতীয় নম্বর থাকতে হবে।
  • ন্যায় সেতু চ্যাটবট ব্যবহারের জন্য আপনাকে প্রথমেই হোয়াটসঅ্যাপে 7217711814 নম্বরে মেসেজ করতে হবে। তারপর নিজের ফোন নম্বর ভেরিফাই করতে হবে।
  • ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর চ্যাটবটের কাছে নিজের সমস্যা ব্যক্ত করে আইনি পরামর্শ চাইতে পারবেন।
  • হোয়াটসঅ্যাপে 7217711814 নম্বরটিকে টেলি-ল (Tele-Law)' নামে দেখতে পাবেন। ভেরিফিকেশন ছাড়াও ন্যায় সেতু চ্যাটবটের কাছে প্রশ্ন রাখা যাবে।

Nyaya Setu চ্যাটবটের কাছে বৈবাহিক ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনি পরামর্শ চাওয়া যেতে পারে। এছাড়াও, পারিবারিক বিরোধ এবং দাম্পত্য সমস্যা সংক্রান্ত বিষয়গুলিও অর্ন্তভুক্ত আছে। ডিভোর্সের প্রক্রিয়া, ভরণপোষণের অধিকার, এবং সন্তানের হেফাজত সংক্রান্ত আইন নিয়ে তথ্যও মিলবে।

মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের তৈরি ন্যায় সেতু AI চ্যাটবট কেবলমাত্র আইন বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে আপনাকে নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহল করতে পারে। আদালতে কেস করতে হলে এবং সেই মামলায় জিততে গেলে আপনাকে অবশ্যই একজন ভাল আইনজীবীর সহায়তা নিতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.