WhatsApp rolls out utility bill payments to its app
Photo Credit: Unsplash/Anton Be
WhatsApp ইউজারদের জন্য সুখবর। বৃহস্পতিবার ভারতে মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি বিল পেমেন্ট ফিচার চালুর ঘোষণা করেছে। এবার সরাসরি অ্যাপ থেকেই বিদ্যুৎ, জল, ও গ্যাস-সহ বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। ফলে আলাদা আলাদা বিল মেটানোর জন্য একাধিক পেমেন্ট অ্যাপে ঢুকতে হবে না। প্রসঙ্গত, WhatsApp আগেই ভারতে সিম রিচার্জ এবং বিভিন্ন শহরে মেট্রো বুকিংয়ের সুবিধা চালু করেছে। এখন সেই পরিষেবার আরও বিস্তার ঘটানো হয়েছে।
হোয়াটসঅ্যাপে ইলেকট্রিসিটি, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ডিটিএইচ, মোবাইল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ও লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। একই বিলারের একাধিক অ্যাকাউন্ট অ্যাপে ম্যানেজ করা যাবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের বিল পেমেন্ট সহজ হয়ে উঠবে।
তবে এই ফিচার একেবারে সকল ইউজারদের জন্য চালু করা হচ্ছে না। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
1. প্রথমে Andrid বা iPhone-এ WhatsApp খুলুন।
2. হোম স্ক্রিনের উপরে থাকা পেমেন্ট আইকনে ক্লিক করুন।
3. জল, বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ডের মতো যে বিল দিতে চান, সেই ক্যাটাগরি বেছে নিন।
4. লিস্ট থেকে সার্ভিস প্রোভাইডার বা সংশ্লিষ্ট বিলারের নাম সিলেক্ট করুন।
5. তারপর কাস্টমার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর লিখে ভেরিফাই করুন।
6. আপনার নামে বিল পাওয়া গেলে WhatsApp নিজেই সেটার তথ্য দেখাবে।
7. বিলের অঙ্ক ও পেমেন্ট ডিটেলস ভাল করে দেখে নিন।
8. ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের পেমেন্ট মেথড বেছে নিয়ে বিল মেটান।
যে সব বিল বেশি ব্যবহার করা হয়, সেগুলির তালিকা শুরুতেই দেখানো হবে। অন্যান্য বিল দেখতে চাইলে "সি অল" অপশনে ট্যাপ করতে হবে। বিল পেমেন্টের সুবিধা যুক্ত করার মাধ্যমে মেসেজিংয়ের গন্ডি আরও খানিকটা পেরিয়ে গেল হোয়াটসঅ্যাপ।
প্রসঙ্গত, আগস্টে WhatsApp-এর সিকিউরিটি আরও আপগ্রেড করা হয়েছে। এখন টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে শুধু পিনের বদলে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যাবে। অপরিচিত নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের সম্পর্কে আরও বেশি তথ্য দেখাবে অ্যাপটি। এছাড়াও নয়া আপডেটে একাধিক Passkey ব্যবহার করার সুবিধা চালু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.