WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট

WhatsApp বর্তমানে টু-স্টেপ ভেরিফিকেশন ছয় সংখ্যার পিন সেট করে রাখার সুবিধা দেয়।

WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট

Photo Credit: Unsplash/ appshunter.io

WhatsApp currently offers a six-digit PIN for two-step verification

হাইলাইট
  • WhatsApp টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেম আরও শক্তিশালী করছে
  • নতুন ব্যবস্থায় অক্ষর ও সংখ্যার সমন্বয়ে পাসওয়ার্ড তৈরির সুবিধা মিলতে পারে
  • WhatsApp ফিচারটির উপর প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে
বিজ্ঞাপন

WhatsApp শীঘ্রই টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনার পথে হাঁটতে পারে। বর্তমানে ব্যবহৃত ছয় সংখ্যার পিনের পরিবর্তে আলাদা পাসওয়ার্ড সেট করার সুযোগ পেতে পারেন ব্যবহারকারীরা। রিপোর্ট অনুসারে, Meta তাদের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের জন্য এক নতুন ফিচারের উপর কাজ করছে, যার মাধ্যমে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা পাওয়া যাবে। ফলে WhatsApp অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। তবে বর্তমান টু-স্টেপ ভেরিফিফেশনের মতো পাসওয়ার্ড সেট করার বিষয়টি ঐচ্ছিক (অপশনাল) হতে পারে বলে দাবি করা হয়েছে।

WhatsApp টু স্টেপ ভেরিফিকেশনে পাসওয়ার্ড যুক্ত হচ্ছে

WABetaInfo-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, হোয়াটসঅ্যাপ তাদের টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেম আরও শক্তিশালী করতে চলেছে। এখন শুধু ছয় সংখ্যার পিন সেট করা যায়। কিন্তু নতুন সংস্করণে সংখ্যা ছাড়াও অক্ষর দিয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে। শুধুমাত্র সংখ্যা নিয়ে গঠিত পিনের তুলনায় পাসওয়ার্ড অনুমান করা বা ভেঙে ফেলা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

নতুন ব্যবস্থা চালু হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন বা গোপনীয় তথ্য আদান-প্রদান করা ব্যক্তিরা বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেম ডিফল্টভাবে চালু থাকে না। সেটিংসে গিয়ে অন করতে হয়। পাসওয়ার্ড এলেও সেই ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা কম।

রিপোর্ট অনুসারে, নতুন ফিচারের উপর প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে এবং বিটা টেস্টিং-এর জন্যও উপলব্ধ নয়। তাই লঞ্চের আগে WhatsApp ফিচারে পরিবর্তন আনতে পারে বা সম্পুর্ণভাবে বাতিলও করে দিতে পারে। প্রসঙ্গত, নম্বর গোপন রেখে চ্যাটিং করার সুবিধা দিতে ইউজারনেম ফিচার ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু এই ব্যবস্থায় ভুয়ো পরিচয়ে প্রতারণা আরও সহজ হওয়ার আশঙ্কায় আপাতত ফিচারের রোলআউট ভারতে স্থগিত করে রেখেছে কেন্দ্র।

সরকার মনে করছে, অসাধু মানুষরা সরকারি সংস্থা, জনসেবামূলক কর্তৃপক্ষ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ও সমাজের পরিচিত ব্যক্তিদের নামের সঙ্গে মিল রেখে ইউজারনেম বানাতে পারে। ফলে ভুয়ো পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করা ও প্রতারণার ঘটনা বাড়তে পারে। তবে হোয়াটসঅ্যাপের দাবি, ইউজারনেম ফিচারের অপব্যবহার রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। হাই-প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ইউজারনেম রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে প্রকৃত মালিকরাই সেগুলি ব্যবহার করতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »