WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?

কেন্দ্র নোটিস পাঠিয়ে আলোচনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত WhatsApp Username ফিচার ভারতে চালু না করার নির্দেশ দিয়েছে।

WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?

Photo Credit: Unsplash/ Dima Solomin

Govt sent notice to WhatsApp over username feature

হাইলাইট
  • হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার নম্বর গোপন রেখে চ্যাট করার সুবিধা দেবে
  • সরকার এই ব্যবস্থায় ভুয়ো পরিচয়ে প্রতারণা বাড়ার আশঙ্কা করছে
  • মেটাকে আপাতত ইউজ়ারনেম ভারতে চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে
বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ ইউজারনেম (WhatsApp Username) ফিচার ভারতে স্থগিত রাখার নির্দেশ নিল কেন্দ্র। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন ফিচার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার লক্ষ্যে এনেছিল। সংস্থা দাবি করেছিল, হোয়াটসঅ্যাপ নম্বর গোপন রেখেই করা যাবে চ্যাটিং। শুধু ইউজারনেম শেয়ার করার ফলে অচেনা মানুষদের কাছে ব্যক্তিগত নম্বর চলে গিয়ে বিপদের সম্ভাবনা কমবে। কিন্তু সরকার আশঙ্কা করছে, এই ব্যবস্থায় ভুয়ো পরিচয়ে প্রতারণা আরও সহজ হয়ে উঠবে৷ সাইবার অপরাধীদের পোয়াবারো হবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটাকে (Meta) নোটিস পাঠিয়ে তিন দিনের মধ্যে ইউজ়ারনেম ফিচার চালু নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। এই বিষয়ে আলোচনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত ইউজ়ারনেম ব্যবস্থা ভারতে লঞ্চ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপকে ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

মেটাকে হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচারের প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা (টেকনিক্যাল সেফগার্ডস), রোলআউট পরিকল্পনা, ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নেওয়া রিস্ক মিটিগেশন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। সরকারের মতে, ফোন নম্বর প্রকাশ না করেই চ্যাট অনলাইন জালিয়াতি, ফিশিং, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, ও ছদ্মবেশে প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

সরকারের আরও আশঙ্কা, ফিচারটির অপব্যবহার করে অসাধু ব্যক্তিরা সরকারি সংস্থা, জনসেবামূলক কর্তৃপক্ষ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এবং সমাজের পরিচিত ব্যক্তিদের নামের সঙ্গে মিল রেখে ইউজারনেম বানাতে পারে। ফলে ভুয়ো পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং প্রতারণা বেড়ে যেতে পারে।

উপরের কারণগুলির জন্যই কেন্দ্র মেটার কাছে জানতে চেয়েছে, এমন অপব্যবহার ঠেকাতে এবং ইউজারদের সুরক্ষা নিশ্চিত করতে কোম্পানি কী ধরনের প্রযুক্তিগত ও নীতিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউজারনেম ফিচার ভারতে চালু করা যাবে না।

নোটিসের জবাবে হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেছেন, ইউজারনেম ফিচারের অপব্যবহার রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমেই হাই-প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ইউজারনেম রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে প্রকৃত মালিকরাই ব্যবহার করতে পারেন। এছাড়াও, কেউ যদি ইউজারনেমের মাধ্যমে আপনাকে প্রথমবার মেসেজ পাঠান, তাহলে সেই অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যাবে। যেমন, প্রেরক নতুন কনট্যাক্ট কিনা, আপনারা একই গ্রুপে আছেন কিনা, বা তিনি অন্য দেশ থেকে মেসেজ পাঠাচ্ছেন কিনা।

হোয়াটসঅ্যাপের 'ইউজ়ারনেম কী" নামেও একটি অতিরিক্ত সিকিউরিটি ফিচার চালু করছে, যার সাহায্যে চার সংখ্যার একটি ‘পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর' তৈরি করা যাবে। শুধু ইউজারনেম জানলেই কেউ সহজে চ্যাট করতে পারবে না। আপনার সঙ্গে কেউ কথা বলতে চাইলে তার কাছে সেই কোড থাকতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  2. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  3. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  4. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  5. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  6. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  7. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  8. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  10. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »