হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ফিচার Android অ্যাপের বিটা ভার্সন 2.26.45.6-এ চালু করা হচ্ছে।
Photo Credit: Unsplash/Anton Be
WhatsApp is rolling out view-once text messages to select Android beta users
WhatsApp-এর মাধ্যমে সংবেদনশীল বার্তা বা তথ্য আদান-প্রদান করেন? এবার একবার দেখামাত্রই চ্যাটে নিজে থেকেই গায়েব হয়ে যাবে টেক্সট মেসেজ। ফটো এবং ভিডিওর পর এবার লিখিত বার্তাতেও জুড়ছে ভিউ ওয়ান্স ফিচার। Android বিটা ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি রোলআউট চালু করছে হোয়াটসঅ্যাপ। একাধিক সুরক্ষা ব্যবস্থাও রেখেছে সংস্থা। ভিউ ওয়ান্স টেক্সট মেসেজ যাকে পাঠাচ্ছেন, তিনি কোনওভাবেই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। মেসেজের লেখা কপি করে অন্য চ্যাটে ফরোয়ার্ড করাও সম্ভব হবে না। কারণ এই মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখার সুবিধা নেই।
WABetainfo-র রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপের এই ফিচার Android অ্যাপের বিটা ভার্সন 2.26.45.6-এ চালু করা হচ্ছে। প্লে স্টোর থেকে লেটেস্ট ভার্সন ইনস্টল করা কয়েকজন বিটা ইউজার ইতিমধ্যেই 'ভিউ ওয়ান্স টেক্সট মেসেজ' বৈশিষ্ট্যের অ্যাক্সেস পেয়েছেন। এটি ধাপে ধাপে চালু হচ্ছে। তাই আপডেট ইনস্টলের পরও সমস্ত বিটা টেস্টার ফিচারটির ফায়দা তুলতে পারবেন না।
1. প্রথমে যাঁকে মেসেজ পাঠাতে চান, তাঁর চ্যাট খুলুন ও একটি টেক্সট মেসেজ লিখুন।
2. মেসেজ লেখার পর 'Press and hold to send as view once' অপশন দেখা যাচ্ছে কিনা, তা চেক করুন।
3. এবার সবুজ রঙের সেন্ড বাটন (ফ্লাইট আইকন) ট্যাপ করে ধরে রাখুন।
4. আপনার অ্যাকাউন্টে ফিচারটি চালু থাকলে দুটি অপশন দেখতে পাবেন: 'সিডিউল মেসেজ' ও 'ভিউ ওয়ান্স'।
5. ভিউ ওয়ান্স বিকল্প বেছে নিয়ে 'Ok' বাটনে চাপ দিয়ে মেসেজ পাঠিয়ে দিন।
আরও জানা গিয়েছে, ভিউ ওয়ান্স মেসেজ সাধারণ চ্যাট উইন্ডোতে দেখা যাবে না। পরিবর্তে মেসেজটি খোলার জন্য আলাদা একটি ইন্টারফেস থাকবে। একবার খুলে দেখলেই স্বয়ংক্রিভাবে সেটি মুছে যাবে। আপনি চাইলে পাসওয়ার্ড বা ওটিপি পাঠানোর সময় ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করতে পারেন। এর ফলে তথ্যটি চ্যাটে স্থায়ীভাবে থেকে যাবে না।
অন্যান্য ভিউ ওয়ান্স মিডিয়া মেসেজের মতো টেক্সট বার্তা একবার খোলা হলে তার পাশে 'ওপেনড' লেখা থাকবে। প্রাপকের রিড রিসিপ্ট চালু থাকলে প্রেরকও জানতে পারবে, সেটি কখন খুলে পড়া হয়েছে। দেখার সঙ্গে সঙ্গে দুইজনের চ্যাট থেকে বার্তা অদৃশ্য হয়ে যাবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি বিটা পরীক্ষকের কাছে ফিচারটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। তবে এটি সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung One UI 9.5 Update Said to Offer Redesigned Search Button for Phone App
Samsung Galaxy XCover 8, XCover FR/Scan Camera Specifications Reportedly Leaked
WhatsApp View Once Text Messages Reportedly Rolling Out to Android Beta Testers
Samsung Galaxy Tab A11+ Price in India Reportedly Hiked by Rs. 3,000