সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 নভেম্বর 2026 16:58 IST
হাইলাইট
  • X অবশেষে পেরেন্টাল কন্ট্রোল ফিচার চালু করল
  • সন্তান কীভাবে X ব্যবহার করছে তা নজরে রাখতে পারবে অভিভাবকরা
  • বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে স্বয়ংক্রিয়ভাবে নজরদারি বন্ধ হয়ে যাবে

X will let parents manage teenagers' screen time and restrict content

Photo Credit: Pexels/Abdelrahman Ahmed

প্রায় 20 বছর পথ চলার পর পেরেন্টাল কন্ট্রোল ফিচার নিয়ে এল X (পূর্বনাম Twitter)। এখন ঘুম থেকে ওঠার পর, খেতে বসে, পড়াশোনার সময় বা ঘুমোতে যাওয়ার  স্মার্টফোন ব্যবহার অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকেই জন্ম নিচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। তাই ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা কিশোর-কিশোরীদের এক্স অ্যাকাউন্টের কিছুটা নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে তুলে দিচ্ছে। প্ল্যাটফর্মটিতে বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে৷ যার সাহায্যে সন্তান কী ভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তা নজরে রাখা যাবে। অভিভাবকরা ব্যক্তিগত মেসেজ পড়তে পারবে না। কিন্তু তারা একাধিক বিষয়ে নজরদারি চালাতে পারবে।

X অবশেষে পেরেন্টাল কন্ট্রোল ফিচার চালু করল

এক্স প্রথমবার অভিভাবকদের জন্য বিশেষ নজরদারি এবং নিয়ন্ত্রণের টুল চালু করেছে। 13 থেকে 17 বছর বয়সি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফিচারটি তৈরি করা হয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের অনলাইন কার্যকলাপের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে তাঁদের ব্যক্তিগত কথোপকথন বা ব্রাউজিংয়ের ইতিহাস দেখার কোনও সুযোগ থাকবে না।

অ্যাকাউন্টের মালিকানা কিশোর-কিশোরীদের হাতেই থাকবে। অভিভাবকরা কোনও পরিবর্তন করলে তার রেকর্ড থাকবে এবং সেই পরিবর্তন সম্পর্কে সন্তানরাও জানতে পারবে। ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে বাচ্চাদের অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন অভিভাবকরা। ইনভাইটেশন গ্রহণ করলে তবেই পেরেন্টাল কন্ট্রোল চালু হবে।

দুটি অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে সন্তান গত সাত দিনে এক্সে কতক্ষণ সময় কাটিয়েছে, তা দেখা যাবে। তারা প্রতিদিনের স্ক্রিন টাইমের সীমাও নির্ধারণ করে দিতে পারবেন। নতুন কেউ ফলো করার অনুরোধ পাঠালে অভিভাবকরা সেটি গ্রহণ বা বাতিল করতে পারবেন। ফিডে আসা কনটেন্ট ও ভিডিও শুধুমাত্র সন্তানের ফলো করা অ্যাকাউন্টগুলির মধ্যে সীমাবদ্ধ রাখার বিকল্পও থাকছে। 

নির্দিষ্ট কিছু শব্দ ফিল্টার করা ও সংবেদনশীল মিডিয়া বন্ধ রাখার সুবিধাও মিলবে। অভিভাবকরা ঠিক করে দিতে পারবেন, কারা তাঁদের সন্তানদের মেসেজ পাঠাতে পারবে। সন্তানরা কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে চ্যাট করেছে, সেটিও দেখতে পারবেন তাঁরা।

Advertisement

তবে অভিভাবকরা চ্যাটের আসল মেসেজগুলি পড়তে পারবেন না। এমনকি সন্তানদের সার্চ হিস্ট্রিতেও তাদের প্রবেশাধিকার থাকবে না। সন্তানের হয়ে পোস্ট করা বা তাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ারও কোনও সুযোগ থাকছে না।

প্রত্যেক অভিভাবক সর্বোচ্চ পাঁচটি কিশোর-কিশোরীর অ্যাকাউন্টের উপর নজরদারি করতে পারবেন। তবে একজন কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট এক সময়ে শুধুমাত্র একজন অভিভাবকের সঙ্গেই লিঙ্ক করা যাবে। এই নজরদারির সুবিধা চালু করতে অভিভাবক এবং সন্তান, উভয়ের সম্মতি লাগবে। বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে স্বয়ংক্রিয়ভাবে নজরদারি বন্ধ হয়ে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  2. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  3. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  4. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  5. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  6. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  7. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  8. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  9. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  10. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.