YouTube: বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাটের পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরল ইউটিউব

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 ফেব্রুয়ারি 2026 11:10 IST
হাইলাইট
  • YouTube পরিষেবা বিভ্রাটের কবলে
  • ইউটিউব খুলতেই “Something Went Wrong” লেখা আসছে
  • রেকমেন্ডেশন সিস্টেমে একটি ত্রুটির জন্য ভিডিও দেখা যাচ্ছিল না

YouTube outage affects users worldwide

Photo Credit: Unsplash/Christian Wiediger

YouTube Down Worldwide: সকালে চোখ খুলে স্মার্টফোন খুলে সোশ্যাল মিডিয়া চেক করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আবার অনেকেই চনমনে মেজাজে দিন শুরু করার লক্ষ্যে ইউটিউব খুলে গান চালান। কেউ সাতসকালেই দেখতে শুরু করেন ভিডিও। কিন্তু বুধবার ঘুম থেকে উঠে ইউটিউব দেখতে গিয়ে মুখ বেজার ব্যবহারকারীদের। স্মার্টফোন বা ডেস্কটপ ইউটিউব খুলতেই হোম পেজে “Something Went Wrong” লেখা আসছে। বুধবার সকাল থেকেই ভারত-সহ বিশ্বের একাধিক দেশে ইউটিউব অচল হওয়ার কথা জানা গিয়েছে। YouTube নিজেও পরিষেবা বিভ্রাটে স্বীকার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে।

YouTube পরিষেবা বিশ্বজুড়ে থমকে গেল 

DownDetector এর মতো ওয়েবসাইট বলছে, তাদের কাছে ইউটিউব কাজ না করার প্রায় 3.5 লক্ষ অভিযোগ এসেছে। অভিযোগের 56 শতাংশ ইউটিউব অ্যাপ নিয়ে৷ ব্যবহারকারীদের 17 শতাংশ অভিযোগে এসেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ওয়েবসাইটকে ঘিরে। 16 শতাংশের অভিযোগ লগ ইন করার সমস্যা নিয়ে। ভারতীয় সময় সকাল 6:34 নাগাদ রিপোর্টের সংখ্যা 3.55 লক্ষে পৌঁছে যায়।

Advertisement

ইউটিউব তাদের X (আগের নাম টুইটার) প্রোফাইলে সমস্যার কথা স্বীকার করে পোস্টে জানিয়েছে, আপনি যদি এই মুহূর্তে ইউটিউব অ্যাক্সেস করতে সমস্যায় পড়েন, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আমাদের টিম বিষয়টি খতিয়ে দেখছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে যা দরকার সমস্ত চেষ্টা করছে। সমস্যা সামাধান সংক্রান্ত আপডেট এখানেই জানানো হবে।

যদিও সকাল 8:30 টার পর ইউটিউব আবার স্বমহিমায় ফিরেছে। ভিডিও স্ট্রিমিং অ্যাপটির পরিষেবা ঠিক হয়ে গিয়েছে। সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, সমস্যা সম্পূর্ণরূপে সমাধান করা হয়েছে এবং পরিষেবা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ইউটিউব ব্যবহারকারীদের দ্রুত সমস্যা জানোন ও ধৈর্ঘ্য ধরার জন্য ধন্যবাদ দিয়েছে।

ইউটিউব দাবি করেছে, তাদের রেকমেন্ডেশন সিস্টেমে একটি ত্রুটির জন্য হোমপেজ, মোবাইল অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডসে ভিডিও দেখা যাচ্ছিল না। এছাড়াও, বেশ কিছু ইউজার ইউটিউব টিভি-তে লগইন করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সংস্থা সেই সীমিত সংখ্যক অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: YouTube, YouTube App, YouTube down, Downdetector, Google
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.